• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৪৬ বিলিয়ন ডলার জামায়াতের নাম থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির সড়ক নিরাপত্তায় জবাবদিহিতা ও সমন্বিত বাস্তবায়নের আহ্বান বাংলাদেশের আরও ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দিচ্ছে সরকার ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা চালু, নিয়োগ পাবেন ১ লাখ স্বাস্থ্যকর্মী ‘তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে’ ধানমন্ডি রবীন্দ্র সরোবরে ইজারাবহির্ভূত দোকান উচ্ছেদ ধামরাইয়ে ৪ ভুয়া ডিবি গ্রেপ্তার স্বাস্থ্যসেবায় বৈষম্য দূর করতে সরকার বদ্ধপরিকর: আইসিটি মন্ত্রী এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

মেসির সতীর্থ হলেন কাসেমিরো

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ২৩ জুলাই ২০২৬, ০১:১৮ এ.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিশ্বকাপ শেষ হতেই ফুটবল দুনিয়ার ঘটে গেল সবচেয়ে আলোচিত এক দলবদল। জল্পনার অবসান ঘটিয়ে বুধবার আনুষ্ঠানিকভাবে ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাসেমিরো। ফলে লিওনেল মেসির সঙ্গে এবার একই ক্লাবে খেলতে দেখা যাবে তাকে।

২০২৫-২৬ মৌসুম শেষে ফ্রি এজেন্ট হিসেবে ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়েন কাসেমিরো। রিয়াল মাদ্রিদ থেকে বড় অঙ্কের ট্রান্সফার ফিতে ওল্ড ট্র্যাফোর্ডে যোগ দেওয়ার পর ইংলিশ ক্লাবটিতে চার বছর কাটিয়েছেন তিনি।

ইউনাইটেডের হয়ে ২০২২-২৩ মৌসুমে ইএফএল কাপ (লিগ কাপ) এবং ২০২৩-২৪ মৌসুমে এফএ কাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এই ব্রাজিলিয়ান। এছাড়া ২০২৫ সালে টটেনহ্যামের বিপক্ষে হেরে যাওয়া ইউরোপা লিগের ফাইনালেও পুরো ম্যাচ খেলেছিলেন তিনি।

৩৪ বছর বয়সী কাসেমিরোর জন্য ইউনাইটেডে শেষ মৌসুমটি ছিল ব্যক্তিগতভাবে অন্যতম সেরা। ২০২৫-২৬ মৌসুমে প্রিমিয়ার লিগে তিনি ৯টি গোল করেন, যা ক্লাব ক্যারিয়ারে এক মৌসুমে তার সর্বোচ্চ গোলসংখ্যা। ইংলিশ ফুটবলে আগের তিন মৌসুম মিলিয়ে তার গোল ছিল মাত্র ছয়টি।

বিশ্বকাপেও ব্রাজিলের হয়ে পাঁচটি ম্যাচেই শুরুর একাদশে ছিলেন কাসেমিরো। শেষ ৩২-এর ম্যাচে জাপানের বিপক্ষে সমতা ফেরানো গুরুত্বপূর্ণ গোলও করেন তিনি। তবে পরবর্তী রাউন্ডে নরওয়ের কাছে সেলেসাওদের পরাজয়ের ম্যাচে তার পারফরম্যান্স সমালোচনার মুখে পড়ে।

এবার ফ্লোরিডার ক্লাব ইন্টার মায়ামিতে লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের সতীর্থ হিসেবে নতুন যাত্রা শুরু করতে যাচ্ছেন কাসেমিরো। অথচ রিয়াল মাদ্রিদে টানা নয় বছর খেলাকালে এই দুই তারকার বিপক্ষেই নিয়মিত মাঠ মাতিয়েছেন তিনি।

এবিষয়ে ​মায়ামির ওয়েবসাইটে কাসেমিরো বলেন,‘জয় পাওয়া ও ক্রমাগত উন্নতি করাই আমাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করে এবং আমি মনে করি এটি প্রতিটি খেলোয়াড়ের ক্ষেত্রেই সত্যি এটা।’

​‘ক্লাব আমার সামনে যে প্রজেক্ট উপস্থাপন করেছে এবং আমাকে এখানে নিয়ে আসার জন্য সবাই যে চেষ্টা করেছে, তা আমার কাছে অনেক বড় কিছু।’

​‘আমি অত্যন্ত কৃতজ্ঞ এবং মাঠের লড়াইয়ে নামার জন্য আর অপেক্ষা করতে পারছি না। কেবল ম্যাচের ৯০ মিনিটেই নয়, প্রতিদিনের অনুশীলনেও ক্লাব আমার ওপর যে আস্থা রেখেছে তার প্রতিদান দিতে চাই।’

‘আমার পক্ষ থেকে শুধুই ধন্যবাদ, আর ক্লাব আমাকে যে ভালোবাসা ও আত্মবিশ্বাস দেখিয়েছে, তা ফিরিয়ে দিতে আমি আমার সর্বস্ব উজাড় করে দেব।’

প্রাথমিকভাবে এক মৌসুমের জন্য চুক্তি করেছেন কাসেমিরো। চুক্তির মেয়াদ ২০২৯ সাল পর্যন্ত বাড়ানোর সুযোগ রাখা হয়েছে। ভিসা প্রক্রিয়া শেষ হলেই মায়ামিতে যোগ দেবেন কাসেমিরো। 

ভিওডি বাংলা/বিন্দু


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
পারেদেসকে লাল কার্ড দেয়নি ফিফা, তবু শাস্তির শঙ্কা
ছবি: সংগৃহিত
ফাইনালের আগে আর্জেন্টিনা ড্রেসিংরুমে কী ঘটেছিল?
ছবি: সংগৃহিত
স্পেনের জয়ের নেপথ্যে লুকিয়ে থাকা অজানা গল্প