• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গ্রিন ক্যাম্পাস র‍্যাঙ্কিং’ চালুর দাবি জাতীয় ছাত্রমঞ্চের খালেদা জিয়ার স্মরণে পশ্চিমবঙ্গ বিধানসভায় শোকপ্রস্তাব বিএসএফের পুশইন ঠেকিয়ে দিলো বিজিবি, নো ম্যান্স ল্যান্ডে ২৮ জন সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ বিএনপি সরকারকে টার্গেট করে ষড়যন্ত্র চলছে: শামসুজ্জামান দুদু সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষতিগ্রস্ত হচ্ছে রাজনৈতিক পরিবেশ তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে ক্রীড়াঙ্গন: ক্রীড়া প্রতিমন্ত্রী জিমেইল হ্যাক করে লাখ লাখ টাকা লুট, মূলহোতাসহ গ্রেপ্তার ২ 'গুপ্তলীগের গুপ্তমিছিল’ প্রতিহতে চট্টগ্রামে ছাত্রদলের বিক্ষোভ মিছিল বাসযোগ্য পৃথিবী গড়তে বৈশ্বিক ঐক্যের আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর

নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

কালিয়া (নড়াইল) প্রতিনিধি    ৫ জুন ২০২৬, ০৬:৩৭ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

নড়াইলের কালিয়া উপজেলার ইলিয়াসাবাদ ইউনিয়নের মাথাভাঙ্গা গ্রামে নলিয়া নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ চার বছরের শিশু ফারজানার মরদেহ উদ্ধার করা হয়েছে। ফারজানা মাথাভাঙ্গা গ্রামের আলী মোল্লার মেয়ে।

শুক্রবার (৫ জুন) সকালে আইজপাড়া এলাকা থেকে প্রায় ১৫ ঘন্টা পর শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় তার পরিবারসহ পাড়া-প্রতিবেশিদের মাঝে শোকাবহ পরিবেশ বিরাজ করছে। 

ফারজানার পরিবার জানায়, বৃহস্পতিবার বিকেলে ফারজানাসহ দুই শিশু বাড়ির পাশে নলিয়া নদীতে গোসল করতে যায়। একপর্যায়ে ফারজানা নদীর পানিতে তলিয়ে যায়।

ঘটনার পর তার পরিবারসহ স্থানীয় লোকজন ফারজানাকে উদ্ধারের চেষ্টা করেন। খবর পেয়ে কালিয়া ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করলেও ফারজানাকে খুঁজে পায়নি। শুক্রবার সকালে নলিয়া নদীর আইজপাড়া এলাকায় ফারজানার মরদেহ ভেসে উঠে। 

কালিয়া ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, খুলনা থেকে আসা ডুবুরি দলের সদস্যরা শিশুটিকে উদ্ধারের চেষ্টা চালালেও তাকে খুঁজে পাওয়া যায়নি। পরে তার মরদেহ ভেসে উঠে। 

ভিওডি বাংলা/মো. মাহফুজুর রহমান/জা 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে নলছিটিতে বিক্ষোভ মিছিল
ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে নলছিটিতে বিক্ষোভ মিছিল
রাজাপুরে বিষপানে কলেজছাত্রীর মৃত্যু
রাজাপুরে বিষপানে কলেজছাত্রীর মৃত্যু