• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

জাতীয় নির্বাচনের

আগে স্থানীয় সরকার নির্বাচন চাই না: পার্থ

   ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:০৩ পি.এম.

জ্যেষ্ঠ প্রতিবেদক 

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চান না বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। তিনি বলেছেন, আজকের বৈঠকে ছোট ছোট অ্যাডভাইস দেওয়া হচ্ছে। নির্বাচন নিয়ে কথা হয়েছে। আমরা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চাই না। 

শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম বৈঠক থেকে বের হয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে অনেক বেশি রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। গ্রাউন্ড রিয়েলিটি আলাদা। আওয়ামী লীগকে গ্রাউন্ড রিয়েলিটিতে অনেকে মানে না, মেনে নেবে না। কোনো ধরনের সংস্কারের জন্য যেন জাতীয় নির্বাচন বিলম্বিত না হয়, সে বিষয়ে আমাদের তরফ থেকে বলেছি।

বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, গ্রাউন্ড রিয়েলিটি (মাঠের পরিস্থিতি) আলাদা। আওয়ামী লীগের গ্রাউন্ড রিয়েলিটি অনেকে মানে না, মেনে নেবে না। তিনি বলেন, কোনো সংস্কারই যাতে জাতীয় নির্বাচনকে বিলম্বিত না করে। অনেক রাজনৈতিক দল আবার বলেছে, স্থানীয় নির্বাচন আগে হলে ভালো হবে। এভাবেই আলাপ চলছে।

আন্দালিভ রহমান আরও বলেন, ‘প্রধান উপদেষ্টা প্রথমে কথা বলেছেন। ছয় মাসে দেশে যা হয়েছে, কীভাবে আমরাসহ সারা দেশের মানুষ পাশে ছিল। কীভাবে আন্তর্জাতিক সমাজ ও শেষে জাতিসংঘ দাঁড়িয়েছে। ফ্যাসিস্ট সরকারের যে পাঁয়তারা ছিল, মিথ্যার ফুলঝুরি ছিল...জাতিসংঘের রিপোর্ট আসার পরে অনেকাংশেই ধূলিসাৎ হয়ে গেছে।’

এর আগে এদিন বিকাল ৩টার পর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে রাষ্ট্র সংস্কারের প্রশ্নে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম বৈঠক শুরু হয়।

ভিওডি বাংলা/এম


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শঙ্কামুক্ত মির্জা আব্বাস, দেশে ফিরতে পারেন ঈদের আগেই
শঙ্কামুক্ত মির্জা আব্বাস, দেশে ফিরতে পারেন ঈদের আগেই
শপথ নিলেন এনসিপির নুসরাত তাবাসসুম
শপথ নিলেন এনসিপির নুসরাত তাবাসসুম
আমি আমার পূর্বের বক্তব্য সরিয়ে নিলাম: মামুনুল হক
আমি আমার পূর্বের বক্তব্য সরিয়ে নিলাম: মামুনুল হক