• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নির্বাচন ছাড়া জনগণের অধিকার প্রতিষ্ঠিত হবে না-আবদুস সালাম

   ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:৩২ পি.এম.

নিজস্ব প্রতিবেদক 

নির্বাচন ব্যাবস্থা ফিরে না আসা পর্যন্ত জনগণের অধিকার প্রতিষ্ঠিত হবে না। এমন মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। আর মানুষের অধিকার প্রতিষ্ঠায় নেতাকর্মীদের সোচ্চার থাকার আহ্বানও জানান তিনি। শনিবার (১৫ ফেব্রুয়ারী) সকালে শেরেবাংলানগরে জিয়াউর রহমানের সমাধীতে শ্রদ্ধা জানানো শেষে এসব মন্তব্য করেন আবদুস সালাম।

তিনি বলেন, ফ্যাসীবাদীদের আমলে দেশে তৈরি হয়েছিলো আয়না ঘর। জনগনের ওপর চালানো হয়েছিলো অত্যাচার নির্যাতন। কিন্তু ফ্যাসীবাদ বিদায় নিলেও জনগন এখনো গনতন্ত্র ফিরে পায়নি। যারা নির্বাচন পেছাতে চান যারা মানুষের অধিকার ফিরিয়ে দিতে কারপন্ন বোধ করেন তারা আসলেই ফ্যাসিবাদকে ফিরিয়ে আনতে চান কিনা, এমন প্রশ্নও ছুড়ে দেন বিএনপি চেয়ারপার্সনের এই উপদেষ্টা। বিগত ১৭ বছর এই দেশের মানুষ ভোটের জন্য অপেক্ষা করেছে বলেও মন্তব্য করেন তিনি।

সালাম বলেন, শেখ হাসিনা আমাদের অধিকার ভারতের কাছে বিক্রি করে দিয়েছিল। সেই অধিকার আপনাদের ফিরিয়ে দিতে চাই। এখন আবার শেখ হাসিনা ও ফ্যাসিবাদ ফিরিয়ে আনার একটা গভীর ষড়যন্ত্র চলছে। আমরা স্পষ্ট বলে দিতে চাই আজকে শহীদ জিয়াউর রহমানের মাজারে দাড়িয়ে পরিষ্কার বলতে চাই, এই দেশের মানুষের অধিকারকে খর্ব করেছিল আওয়ামী লীগ। শেখ মুজিব পালিয়ে যাওয়ার কারণে ইন্ডিয়ার আবির্ভাব হয়েছিলো। আর ঠিক তখনই মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আবির্ভাব ঘটেছিল। দেশের মানুষকে ফিরিয়ে দিয়েছিলো গণতন্ত্র।

শেখ হাসিনা এই দেশের মানুষের অধিকার কেড়ে নিয়ে ছিল ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। সে কারণে দীর্ঘ ১৭ বছর আজম খানের মতো আরও অনেকেই বিদেশে অবস্থান করেছে, তাদের আত্মীয় স্বজন মা-বাবা মারা গেলেও সেখানে মাটি পর্যন্ত দিতে পারে নাই। ২২ বছর যে আগরতলা ফিরিয়ে আনার জন্য নির্বাচনকে বিলম্বিত করতে চান তাদেরকে হুশিয়ারী করে বলতে চাই, এই দেশের মানুষ গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য বার বার লড়াই করেছে, তাই আমরা গণতন্ত্র আবার ফিরিয়ে আনবো, আগামী নির্বাচনের মাধ্যমে। এই দেশের মানুষ তারেক রহমান ও বেগম খালেদা জিয়ার পক্ষে ধানের শীষে ভোট দিবে বলেও প্রত্যাশা ব্যাক্ত করেন আব্দুস সালাম। যে পর্যন্ত ভোট না হয় সে পর্যন্ত মাঠে অবস্থান করতে হবে।

পরে, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের শিক্ষক ও অভিভাবক মতবিনিময় সভায় যোগ দেন আবদুস সালাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন শৃঙ্খলার বিকল্প কিছু নেই। মুরব্বিদের সম্মান করা ও একটা শিক্ষার্থীকে ইন্টারমেডিয়েট পর্যন্ত শৃঙ্খলার মধ্যে রাখতে অভিভাবক ও শিক্ষকদের দায়িত্ব পালন করতে হবে। দুর্বল ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে অতিরিক্ত ক্লাসের কথাও জানান তিনি।  

ভিওডি বাংলা/এম 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শঙ্কামুক্ত মির্জা আব্বাস, দেশে ফিরতে পারেন ঈদের আগেই
শঙ্কামুক্ত মির্জা আব্বাস, দেশে ফিরতে পারেন ঈদের আগেই
শপথ নিলেন এনসিপির নুসরাত তাবাসসুম
শপথ নিলেন এনসিপির নুসরাত তাবাসসুম
আমি আমার পূর্বের বক্তব্য সরিয়ে নিলাম: মামুনুল হক
আমি আমার পূর্বের বক্তব্য সরিয়ে নিলাম: মামুনুল হক