• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ভাইরাল পুলিশ সদস্য

ভালোবাসা দিলেন আসিফ নজরুল

   ১৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:৪৪ পি.এম.

জ্যেষ্ঠ প্রতিবেদক

সম্প্রতি এক পুলিশ সদস্যের দায়িত্ব পালনের একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এবার সেই ভিডিওটি শেয়ার করে তার প্রতি ভালোবাসা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন সংসদ বিষয়ক উপদেষ্টা . আসিফ নজরুল।

শুক্রবার (১৪ই ফেব্রুয়ারি) দেশজুড়ে বিভিন্নভাবে বসন্তবরণ আর ভালোবাসা দিবস উদযাপন করা হচ্ছে। এরই মধ্যে বিকালের দিকে নিজের ভেরিফাইড ফেসবুকে ভিডিওটি শেয়ার করে আসিফ নজরুল লেখেন, 'এই পুলিশ ভাইটাকে অনেক ভালবাসা।'

ভিডিওটি নিজের ফেসবুকে পোস্ট করেছেন হিমেল চাকমা।

তিনি ক্যাপশনে লিখেছেন, 'লাঠি আর বডি সংস্পর্শ ছাড়া কিভাবে মিছিল ছত্রভঙ্গ করতে হয় এ পুলিশ ভাই দেখিয়ে দিলেন। বর্তমান সরকারের কাছে অনুরোধ এরে বের করে পুরস্কৃত করেন।

বৃহস্পতিবার (১৩ই ফেব্রুয়ারি) বাংলাদেশ সচিবালয়ের সামনে আন্দোলনকারীরা অবস্থান নিলে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। ভিডিওটি ফেসবুকে শেয়ার দিয়ে অনেকেই প্রশংসা করেছেন। কেউ কেউ লিখেছেন, 'এইটা বেস্ট পুলিশিং ছিলো' তবে এখন পর্যন্ত ওই পুলিশ সদস্যের পরিচয় জানা যায়নি।

ভিডিওতে দেখা যায়, বাংলাদেশ সচিবালয়ের সামনে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে সড়কের ওপরে হাতে থাকা লাঠি দিয়ে আঘাত করছেন বাংলাদেশ পুলিশের এক সদস্য। তিনি হাতের লাঠি দিয়ে বিক্ষোভকারীদের স্পর্শ না শুধু সড়ক এবং খুঁটিতে আঘাত করে ভয় দেখাচ্ছেন এবং ছত্রভঙ্গ করে দিচ্ছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিও ছড়িয়ে পড়লে অনেকেই ওই পুলিশ সদস্যের প্রশংসা করছেন।

ভিওডি বাংলা/এম 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সকাল ৯টার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড় হতে পারে
সকাল ৯টার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড় হতে পারে
প্রধানমন্ত্রীর ২৪ নির্দেশনা নিয়ে ফিরলেন ডিসিরা
প্রধানমন্ত্রীর ২৪ নির্দেশনা নিয়ে ফিরলেন ডিসিরা
অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান বাংলাদেশের
অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান বাংলাদেশের