• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

নতুন জীবনসঙ্গীর খোঁজে বাঁধন

বিনোদন প্রতিবেদক    ১ জুন ২০২৬, ০৩:৪০ এ.এম.
অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ছবি: সংগৃহীত

ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই খোলামেলা মন্তব্য করে আলোচনায় থাকেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। অভিনয়ে দক্ষতা, সাহসী চরিত্রে সাবলীল উপস্থিতি এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত কাজের মাধ্যমে তিনি দর্শকের কাছে আলাদা পরিচিতি গড়ে তুলেছেন। এবার নিজের প্রেম, সম্পর্ক ও বিয়ে নিয়ে খোলামেলা কথা বলেছেন এই অভিনেত্রী।

সম্প্রতি এক অনুষ্ঠানে নতুন করে প্রেম কিংবা বিয়ে নিয়ে কোনো পরিকল্পনা আছে কি না— এমন প্রশ্নের জবাবে বাঁধন জানান, গত বছর তিনি বিয়ের বিষয়ে গুরুত্ব সহকারে ভেবেছিলেন। এমনকি বিয়ে করার মতো একজন মানুষও তার জীবনে এসেছিলেন। তবে শেষ পর্যন্ত সেই সম্পর্ক কাঙ্ক্ষিত পরিণতি পায়নি।

বাঁধনের ভাষ্য, বিয়ের পরিকল্পনা থাকলেও তার জন্য উপযুক্ত মানুষ খুঁজে পাওয়া জরুরি। তিনি বলেন, “গত বছর সত্যিই বিয়ের পরিকল্পনা ছিল। একজন মানুষকেও পেয়েছিলাম, যাকে বিয়ে করা যেতে পারে বলে মনে হয়েছিল। এমনকি তার পরিবারও আমাকে পছন্দ করেছিল। কিন্তু শেষ পর্যন্ত সে-ই সরে গেছে।”

বর্তমানে বিয়ের জন্য উপযুক্ত কাউকে খুঁজে পাচ্ছেন না বলেও জানান এই অভিনেত্রী। তার মতে, প্রেমের সম্পর্ক গড়ে তোলা আর বিয়ের সিদ্ধান্ত নেওয়া এক বিষয় নয়। বিয়ের ক্ষেত্রে সঠিক মানুষ খুঁজে পাওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

নিজের অতীত সম্পর্ক নিয়েও অকপট ছিলেন বাঁধন। তিনি বলেন, “প্রেম করার জন্য দু-একজন মানুষ জীবনে এসেছিল। তাদের মধ্যে একজনের সঙ্গে প্রেমও করেছি। কিন্তু বিয়ের জন্য যে ধরনের মানুষ প্রয়োজন, তাকে এখনো খুঁজে পাইনি।”

বিয়ে নিয়ে নিজের অভিজ্ঞতার কথাও তুলে ধরেন তিনি। বাঁধন বলেন, “বিয়ে তো আমি দুইবার করে ফেলেছি। এখন আর নিশ্চয়ই সেই ভুলটা করা যাবে না।” তার এই মন্তব্যে স্পষ্ট, জীবনের নতুন অধ্যায়ে পা রাখার আগে এবার তিনি অনেক বেশি সতর্ক এবং বাস্তববাদী হতে চান।

সব মিলিয়ে নতুন সম্পর্ক কিংবা বিয়ে নিয়ে সম্ভাবনার দরজা পুরোপুরি বন্ধ না করলেও, সঠিক মানুষ খুঁজে না পাওয়া পর্যন্ত কোনো সিদ্ধান্তে যেতে রাজি নন জনপ্রিয় এই অভিনেত্রী।

ভিওডি বাংলা/আরকেএইচ/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নাটক-টেলিফিল্মে ভরপুর ঈদের দ্বিতীয় দিনের আয়োজন
নাটক-টেলিফিল্মে ভরপুর ঈদের দ্বিতীয় দিনের আয়োজন
ঈদের সকালে অপু বিশ্বাসের ভিডিও ভাইরাল
ঈদের সকালে অপু বিশ্বাসের ভিডিও ভাইরাল
চিত্রনায়িকা ববির বাড়িতে দুর্ধষ চুরি
চিত্রনায়িকা ববির বাড়িতে দুর্ধষ চুরি