• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
বর্তমান সরকার একটি বিধ্বস্ত দেশের দায়িত্ব নিয়েছে: প্রধানমন্ত্রী আদ্-দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যু, তদন্ত কমিশন গঠনের নোটিশ নৌপথের পুরনো ঐতিহ্য ফেরাতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ৩৬ হাজার টন বর্জ্য অপসারণ: ডিএসসিসি প্রশাসক জঙ্গল সলিমপুরে সন্ত্রাসী দুঃসাহসের পেছনে কারা, তদন্তে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী চলে গেলেন গণসংগীতশিল্পী কামরুদ্দীন আবসার ধর্মের নামে রাজনীতি ও অপপ্রচার জনগণ পছন্দ করে না: রিজভী জঙ্গল সলিমপুরে কারাগার বানাবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী হজ শেষে দেশে ফেরা শুরু, এবার ৩৭ জনের মৃত্যু ঈদ ছুটি শেষে ঢাকামুখী মানুষের স্রোত

বাসস চেয়ারম্যানের উদ্যোগে ২৫শ’ পরিবারকে কোরবানির মাংস বিতরণ

খুলনা ব্যুরো    ৩১ মে ২০২৬, ০৮:২২ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

খুলনার পাইকগাছায় বাংলাদেশ সংবাদ সংস্থা-বাসস’র চেয়ারম্যান আনোয়ার আলদীনের উদ্যোগে আড়াই হাজারের বেশি অসহায় দুঃস্থ পরিবারের মাঝে কোরবানির গরুর মাংস বিতরণ করা হয়েছে। ঈদের দিন বিকেলে হরিঢালী ইউনিয়নের নগর শ্রীরামপুর গ্রামে বায়তুল মামুর জামে মসজিদ প্রাঙ্গণে মাংস বিলানো হয়।   

পাইকগাছার হরিঢালী ও কপিলমুনি ইউনিয়নে যাদের গরুর মাংস কিনে খাওয়ার সামর্থ্য নেই এমন মানুষকে বাছাই করে এ মাংস বিতরণ করা হয়েছে।  প্রতি ব্যক্তিকে আধা কেজির বেশি মাংস দেয়া হয়েছে- যা পেয়ে তারা খুশি হয়েছেন। 

আনোয়ার আলদীনের বাড়ি এই গ্রামেই।  জলবায়ুর প্রভাবে কর্মহীন এই হতদরিদ্র মানুষগুলোর পাশে প্রতি বছর বিভিন্ন উৎসব ও সুখ-দুঃখে পাশে থাকেন তিনি।  রমজান ও কোরবানির ঈদে সাহায্যের হাত বাড়িয়ে দেন।  শীতবস্ত্র বিতরণসহ অসহায়দের আর্থিক সাহায্য করেন তিনি।  এবারও মানুষের হাতে গরুর মাংস তুলে দিতে পেরে খুশি আনোয়ার আলদীন ।

ভিওডি বাংলা/বিন্দু

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রী জনগণের মতকেই আইনে প্রতিষ্ঠা করছেন: তুহিন
প্রধানমন্ত্রী জনগণের মতকেই আইনে প্রতিষ্ঠা করছেন: তুহিন
হরিপুরে কোরবানির পশুর চামড়া সংরক্ষণ সম্পন্ন
হরিপুরে কোরবানির পশুর চামড়া সংরক্ষণ সম্পন্ন
ঈদের আনন্দে নানাবাড়ি এসে পুকুরে ডুবে প্রাণ গেল শিশুর
ঈদের আনন্দে নানাবাড়ি এসে পুকুরে ডুবে প্রাণ গেল শিশুর