• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
বর্তমান সরকার একটি বিধ্বস্ত দেশের দায়িত্ব নিয়েছে: প্রধানমন্ত্রী আদ্-দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যু, তদন্ত কমিশন গঠনের নোটিশ নৌপথের পুরনো ঐতিহ্য ফেরাতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ৩৬ হাজার টন বর্জ্য অপসারণ: ডিএসসিসি প্রশাসক জঙ্গল সলিমপুরে সন্ত্রাসী দুঃসাহসের পেছনে কারা, তদন্তে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী চলে গেলেন গণসংগীতশিল্পী কামরুদ্দীন আবসার ধর্মের নামে রাজনীতি ও অপপ্রচার জনগণ পছন্দ করে না: রিজভী জঙ্গল সলিমপুরে কারাগার বানাবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী হজ শেষে দেশে ফেরা শুরু, এবার ৩৭ জনের মৃত্যু ঈদ ছুটি শেষে ঢাকামুখী মানুষের স্রোত

প্রেমিক-প্রেমিকাকে লাঠিপেটা করায় এসআই প্রত্যাহার

ভিওডি বাংলা ডেস্ক    ৩১ মে ২০২৬, ০৮:৩৭ পি.এম.
ছবি: সংগৃহীত

কক্সবাজারের চকরিয়ায় প্রেমিক-প্রেমিকাকে লাঠিপেটার অভিযোগ ওঠার পর চকরিয়া থানার এক এসআইকে প্রত্যাহার করা হয়েছে।  
শনিবার (৩০ মে) সন্ধ্যায় ঘটে যাওয়া ওই ঘটনার পর রাতেই এসআই আরকানুল ইসলামকে চকরিয়া থানা থেকে প্রত্যাহার করে কক্সবাজার জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

চকরিয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার অভিজিৎ দাশ প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে বলেন, এসআই আরকানুল ইসলামকে তাৎক্ষণিক প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদগাঁও উপজেলার এক তরুণীর সঙ্গে চকরিয়ার ফাঁসিয়াখালী ইউনিয়নের ছাইরাখালী এলাকার নুরুল আমিনের (২৪) প্রেম ছিল।  ওই সম্পর্কের জেরে তরুণীটি নুরুল আমিনের বাড়িতে চলে আসেন।  এ ঘটনায় তরুণীর পরিবারের পক্ষে চকরিয়া থানায় একটি লিখিত অভিযোগ করা হয়।  অভিযোগের পরিপ্রেক্ষিতে শনিবার (৩০ মে) বিকেলে চকরিয়া থানা পুলিশ ওই তরুণীকে উদ্ধার করতে যায়।

তবে ওই সময় তরুণীটি পুলিশের সঙ্গে যেতে অস্বীকৃতি জানান।  পরিস্থিতি জটিল হলে পরে থানার এসআই মো. আরকানুল ইসলামের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে যায়।  পরে উদ্ধার কার্যক্রম ব্যর্থ হলে একপর্যায়ে লাঠিপেটার ঘটনা ঘটে বলে অভিযোগ ওঠে।  এ সময় প্রেমিক নুরুল আমিনকে রক্ষা করতে তরুণী চেষ্টা করেন।  কিন্তু পুলিশি লাঠিপেটায় নুরুল আমিন অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়েন বলে স্থানীয়রা জানান।

এদিকে, ঘটনার পর এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয় এবং রাতেই ওই পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়।

(ভিওডি বাংলা/আরআর/বিন্দু)

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দলীয় শৃঙ্খলা ভঙ্গ, জামায়াত নেতা বহিষ্কার
দলীয় শৃঙ্খলা ভঙ্গ, জামায়াত নেতা বহিষ্কার
নামাজের সময় মেলার মাইক বন্ধ করতে বলায় ইমামের ওপর হামলা
নামাজের সময় মেলার মাইক বন্ধ করতে বলায় ইমামের ওপর হামলা
জয়পুরহাটের সোনামুখী ইউনিয়ন বিএনপির সভাপতি-সম্পাদক বহিষ্কার
জয়পুরহাটের সোনামুখী ইউনিয়ন বিএনপির সভাপতি-সম্পাদক বহিষ্কার