• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

বর্জ্য অপসারণ পর্যবেক্ষণ শেষে যে ব্যবস্থা নিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক    ২৯ মে ২০২৬, ০৯:১৯ পি.এম.
ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীতে কোরবানির পশুর বর্জ্য অপসারণ কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (২৯ মে) বিকেলে নিজেই গাড়ি চালিয়ে রাজধানীর বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ এলাকা পরিদর্শন করেন এবং পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণ করেন তিনি।

পর্যবেক্ষণের সময় হাতিরপুল, এলিফ্যান্ট রোড, গ্রিন রোড, ফার্মগেট ও কারওয়ান বাজার এলাকায় কোরবানির বর্জ্যের পাশাপাশি পূর্বে জমে থাকা কিছু ময়লা-আবর্জনা সড়কে পড়ে থাকতে দেখেন প্রধানমন্ত্রী। এতে অসন্তোষ প্রকাশ করে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি।

প্রধানমন্ত্রীর নির্দেশে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (জোন-৫) আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. সাদেকুর রহমান এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (জোন-১) আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা কাজী সালেহ মুস্তানজির (উপসচিব)-কে তাৎক্ষণিক বরখাস্ত করা হয়। একই সঙ্গে তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করার নির্দেশনা দেওয়া হয়।

ভিওডি বাংলা/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ওয়ার্ডে ভেন্টিলেশনে ত্রুটি পেয়েছে তদন্ত কমিটি
আদ্-দ্বীন হাসপাতাল ওয়ার্ডে ভেন্টিলেশনে ত্রুটি পেয়েছে তদন্ত কমিটি
ঈদের দ্বিতীয় দিনেও ডিএসসিসির বর্জ্য অপসারণ কার্যক্রম জোরদার
লক্ষ্যমাত্রা ১১,৭৭৬ টন ঈদের দ্বিতীয় দিনেও ডিএসসিসির বর্জ্য অপসারণ কার্যক্রম জোরদার
নজরদারি করা হবে সেই বাঘিনীকে
নজরদারি করা হবে সেই বাঘিনীকে