• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

প্রাথমিকের নিয়োগপ্রত্যাশীদের মহাসমাবেশ রোববার

   ১৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:৫১ পি.এম.

নিজস্ব প্রতিবেদক

আগামী দুই দিন শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচির পর আগামী রোববার মহাসমাবেশের ঘোষণা দিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগপ্রত্যাশীরা। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকালে সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেন তারা। তবে কোথায় এ সমাবেশ করা হবে তা জানানো হয়নি।

সংবাদ সম্মেলনে কর্মসূচির কথা তুলে ধরেন জান্নাতুন নাঈম সুইটি, সামিয়া আক্তার ও নওরীন আক্তার। দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান স্থানত্যাগ না করবেন না বলে জানান তারা। নিয়োগপ্রত্যাশীরা বলেন, অধিকার আদায় না হলে আত্মহত্যা করবো, তবু আমাদের অধিকার আদায় করবো। 

সংবাদ সম্মেলনে বলা হয়, আগামী দুই দিন শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি চলমান থাকবে। নারী শিক্ষিকাদের গায়ে পুলিশের হাত তোলার প্রতিবাদ এবং যোগাদানের দাবিতে রোববার মহাসমাবেশ করা হবে। 

আন্দোলনরত শিক্ষকদের ওপর হামলার নিন্দা জানিয়ে নিয়োগপ্রত্যাশীরা বলেন, আমরা নিয়োগপত্র পেয়েছি। ডোপ টেস্ট হয়েছে। যারা চাকরি পয়নি তারা রিট করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিরুদ্ধে। অথচ আমাদের নিয়োগ বাতিল করা হয়েছে।   

তারা বলেন, পুলিশ যেসব শিক্ষকদের আটক করেছে, তাদের এক ঘণ্টার মধ্যে ছেড়ে দিতে হবে। দাবি আদায় না হলে আমরা রাজপথে আত্মহত্যা করবো। রোববারের মধ্যে অবৈধ প্রহসনের রায় বাতিল করে আমাদের যোগদান নিশ্চিত করতে হবে।

দাবি আদায়ে বৃহস্পতিবার রাজধানীর শাহবাগে সড়কে অবস্থান নেন তারা। এতে সায়েন্স ল্যাব হয়ে মৎস্যভবনমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে আন্দোলনকারীদের সড়ক থেকে উঠিয়ে দিতে লাঠিচার্জ করে পুলিশ। এছাড়া জলকামান ব্যবহার করা হয়। পুলিলি অ্যাকশনে কয়েকজন অসুস্থ হয়ে পড়েন এবং কয়েকজনকে আটক করারা খবর পাওয়া যায়।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সকাল ৯টার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড় হতে পারে
সকাল ৯টার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড় হতে পারে
প্রধানমন্ত্রীর ২৪ নির্দেশনা নিয়ে ফিরলেন ডিসিরা
প্রধানমন্ত্রীর ২৪ নির্দেশনা নিয়ে ফিরলেন ডিসিরা
অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান বাংলাদেশের
অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান বাংলাদেশের