টপ নিউজ
৭ বারের এমপি দাবিরুল মারা গেছেন
ভিওডি বাংলা ডেস্ক
২৮ মে ২০২৬, ০৮:০৩ পি.এম.

ছবি: সংগৃহীত
আওয়ামী লীগের প্রবীণ নেতা ও ৭ বারের সংসদ সদস্য (এমপি) দাবিরুল ইসলাম মারা গেছেন।
পরিবারের সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৮ মে) ঈদের দিন রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।
দাবিরুল ইসলাম ঠাকুরগাঁও-২ আসন থেকে সাতবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ১৯৮৬–১৯৮৮, ১৯৯১–১৯৯৬ এবং ১৯৯৬ সাল থেকে ধারাবাহিকভাবে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।
এছাড়া পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন দাবিরুল ইসলাম।
ভিওডি বাংলা/আরআর/এফএ






