• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ

নাসীরুদ্দীন পাটওয়ারী জলাতঙ্ক রোগে ভুগছেন, তার ভ্যাকসিন দরকার: রাশেদ খান

  কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ:  ২৭ মে ২০২৬, ০৯:৪২ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা রাশেদ খান বলেছেন, ‘আমার মনে হয় নাসীরুদ্দীন পাটওয়ারী জলাতঙ্ক রোগে ভুগছেন। তাকে ভ্যাকসিন দেওয়া দরকার। ভ্যাকসিন না দিলে তিনি সুস্থ হবেন না।’

বুধবার (২৭ মে) সকালে ঝিনাইদহের কালীগঞ্জ শহরের থানা রোড এলাকায় নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

সংবাদ সম্মেলনে রাশেদ খান অভিযোগ করেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী তরুণদের বিভ্রান্ত করছেন এবং রাজনৈতিক অঙ্গনে অশালীন ভাষার চর্চা বাড়াচ্ছেন।

বক্তব্যের একপর্যায়ে তিনি নাসীরুদ্দীন পাটওয়ারীকে উদ্দেশ করে কড়া ও আপত্তিকর ভাষা ব্যবহার করেন।

রাশেদ খান বলেন, ‘তিনি যেভাবে তরুণ প্রজন্মকে বিভ্রান্ত করছেন, গালাগাল শিখাচ্ছেন— তাকে কি মানুষের সন্তান বলা যায়? আমাকে নিয়ে আমার নিজ জেলায় এসে মন্তব্য করেছেন। আমি তাকে বলতে চাই, আবার ঝিনাইদহে আসেন, আমি আপনাকে প্রটেকশন দেব।’

এ সময় নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘রাজনৈতিক জোকার’ আখ্যা দিয়ে রাশেদ খান দাবি করেন, তিনি নিয়মিত অশালীন বক্তব্য দিয়ে দেশের রাজনৈতিক পরিবেশ নষ্ট করছেন।

একই সঙ্গে তিনি অভিযোগ করেন, ঝিনাইদহ সফরের সময় নাসীরুদ্দীন পাটওয়ারী অস্ত্রধারী ক্যাডার নিয়ে এসেছিলেন। যদিও তার ওপর ছাত্রদলের কেউ হামলা চালায়নি বলেও দাবি করেন রাশেদ খান।

ভিওডি বাংলা/এফএ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আ. লীগের মতো বিএনপিও ভোট ইঞ্জিনিয়ারিংয়ের নীলনকশা করছে: হাসনাত
ছবি: সংগৃহীত
আপা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা: পাটওয়ারী
ছবি: সংগৃহীত
শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন