• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

শেখ হাসিনা জাতীয় বেঈমান: নজরুল

   ১২ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:২৩ পি.এম.

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিএনপি স্থায়ী কমিটি নজরুল ইসলাম খান বলেছেন, ‘শেখ হাসিনা জাতীয় বেইমান। সে বার বার গণতন্ত্র হরণ করেছে। পক্ষান্তরে আন্দোলন সংগ্রাম করে গণতন্ত্র পুনউদ্ধার করেছে বিএনপি। জুলাই-আগস্ট আন্দোলন সংগ্রামের মাধ্যমে দেশ নতুন করে স্বাধীন হয়েছে। দেশের মানুষ ভোটের মাধ্যমে সরকার গঠন করবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৩১ দফা হলো রাষ্ট্র কাঠামো সংস্কারের দফা।’

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকাল সিরাজগঞ্জ জেলা বিএনপির আয়োজনে ইসলামিয়া সরকারি কলেজ মাঠের জনসভায় তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকলে আগামী নির্বাচনে আর কারো চান্স নেই। গণতন্ত্রের জন্য বেগম খালেদা জিয়া বছরের পর বছর জেল খেটেছেন। বিগত ১৬ বছরে দেশের অনেক মানুষ গুম হয়েছে, খুন হয়েছে তাদের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হব।

নজরুল ইসলাম বলেন, গণতন্ত্রের জন্য বাংলাদেশের মানুষ বারবার জীবন দিয়েছে। কিন্তু পতিত ফ্যাসিস্ট সরকার বারবার তাদের বঞ্চিত করেছে। আমরা লড়াই করে, সংগ্রাম করে অন্তর্বর্তী সরকারকে ক্ষমতায় বসিয়েছে। দেশের এ পরিবর্তন মানুষ স্বাগত জানিয়েছে।

বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, বিগত ১৬ বছর ধরে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলন করেছি। জনগণের পাশে খাকুন, ভালো আচরণ করুন, তাদের আস্থা তৈরি করুন। জনগণকে কষ্ট দিয়ে নিজের স্বার্থ হাসিল করে তাদের কোনো জায়গা হবে না। জনগণের সমস্যা সমাধান করতে না পারলে পতিত ফ্যাসিস্ট ফিরে আসবে।

সিরাজগঞ্জ জেলা বিএনপি সভাপতি রোমানা মাহমুদের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপি রাজশাহী বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আমিরুল ইসলাম খান আলিম।

সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর সঞ্চালনায় আয়োজিত সমাবেশে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলীর সদস্য আব্দুল মান্নান তালুকদার, বিএনপির নির্বাহী কমিটির সদস্য এম আকবর আলী, জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য কণ্ঠশিল্পী কনক চাপা, জেলা বিএনপিসহ সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, অমর কৃষ্ণ দাস, জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক শামীম খান প্রমুখ।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শঙ্কামুক্ত মির্জা আব্বাস, দেশে ফিরতে পারেন ঈদের আগেই
শঙ্কামুক্ত মির্জা আব্বাস, দেশে ফিরতে পারেন ঈদের আগেই
শপথ নিলেন এনসিপির নুসরাত তাবাসসুম
শপথ নিলেন এনসিপির নুসরাত তাবাসসুম
আমি আমার পূর্বের বক্তব্য সরিয়ে নিলাম: মামুনুল হক
আমি আমার পূর্বের বক্তব্য সরিয়ে নিলাম: মামুনুল হক