‘ফ্যাসিবাদের দোসরদের কোথাও ঠাঁই হবে না’

জ্যেষ্ঠ প্রতিবেদক
৩১ দফার আলোকে আগামীর বাংলাদেশ গড়তে ফ্যাসিবাদ আওয়ামী লীগ ও তাদের দোসরদের ঠাঁই এই বাংলাদেশে হবে না বলে জানিয়েছে বিএনপি নেতারা। একইসঙ্গে দলটির নেতাকর্মীদের উদ্দেশ্য করে নেতারা বলছেন, যারা বিশৃঙ্খলাকারী, যারা চাঁদাবাজী, লুটপাট দখলবাজীর স্বপ্ন দেখছেন, আপনাদের বলে রাখছি আপনাদের স্বপ্ন শীঘ্রই দুঃস্বপ্নে পরিণত হবে।
বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক রফিকুল আলম মজনু বলেছেন, ছাত্র-জনতার হত্যাকারী, লুটেরা, মাফিয়াতন্ত্রের জনক শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতি থেকে চিরতরে অপ্রাসঙ্গিক হয়ে যাবে।
বুধবার( ১২ ফেব্রুয়ারী) দুপুর ২ টায় ধানমন্ডিস্থ ঝিগাতলা বাস ষ্ট্যান্ডের পার্শ্বে লেকের পাড়ে ঢাকা মহানগর দক্ষিণের বিএনপি ধানমন্ডি থানা আয়োজিত “রাষ্ট্র কাঠামো মেরামতে তারেক রহমান উপস্থাপিত ৩১ দফা ও জন সম্পৃক্তি” শীর্ষক কর্মশালায় সভাপতিত্ব করেন মজনু এসব কথা বলেন।
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন বলেন, অনির্বাচিত সরকারগুলো সমস্ত প্রতিষ্ঠানগুলোকে নষ্ট করেছেন, নিজেদের ক্ষমতা নিরঙ্কুশ করতে তাঁরা সমস্ত রাষ্ট্রীয় কাঠামো ভেঙ্গে ফেলেছে। আর তাই পরিবর্তিত পরিস্থিতিতে রাষ্ট্র কাঠামোকে যুগোপযোগী, জনকল্যাণ এবং জনমূখী করতে রাষ্ট্র সংস্কার করা প্রয়োজন। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ৩১ দফা সংস্কার কর্মসূচী প্রস্তাবনা জাতির সামনে উপস্থাপন করেছেন। এই ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমেই বাংলাদেশকে একটি সুখী, সমৃদ্ধ এবং কল্যাণ রাষ্ট্রে পরিণত হবে।
বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দীন অসীম বলেন, আজ যারা সংস্কার করার কথা বলেন, তারা হয়তো ভুলে গিয়েছেন এদেশের রাষ্ট্রকাঠামো, সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক কাঠামোর সংস্কার শুরু করেছিলেন বিএনপি’র প্রতিষ্ঠাতা ও রাষ্ট্রপতি শহীদ জিয়া। জিয়াউর রহমানের ধারাবাহিকতায় খালেদা জিয়া, তারেক রহমানের হাত দিয়ে বাংলাদেশ সংস্কারের যে কর্মসূচী তাঁর চূড়ান্ত পরিণতি লাভ করবে।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন বলেন, বাংলাদেশের বর্তমান অবস্থান থেকে টেনে তুলতে তারেক রহমানের ৩১ দফা কর্মসূচীর বিকল্প নাই। তাই ৩১ দফা কর্মসূচী আত্মস্থ করে নিজেদেরকে দেশগড়ার কাজে নিয়োজিত করতে হবে।
বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, জাতিসংঘ কর্তৃক প্রকাশিত রিপোর্টে শেখ হাসিনার গণহত্যার বিভিষিকা ফুটে উঠেছে, কিন্তু এখনও পর্যন্ত তাঁর বিন্দুমাত্র অনুশোচনা নাই বরং তারা হুমকী ধামকী দিয়ে যাচ্ছে। তাই আমরা বলতে চাই আওয়ামী লীগ নামে কোন রাজনৈতিক দলের রাজনীতি করার অধিকার নাই। ঐক্যবদ্ধভাবে মোকাবেলার মাধ্যমে এদেরকে নির্মূল করা হবে।
বিএনপির কেন্দ্রীয় নেতা শেখ রবিউল আলম রবি বলেন, বাংলাদেশকে নতুন করে বিনির্মাণে সকল ভেদাভেদ ভুলে ৩১ দফার ভিত্তিতে ঐক্যবদ্ধ হতে হবে, মনে রাখতে হবে জনগনই সার্বভৌম ক্ষমতার মালিক। জনগনের মালিকানা প্রতিষ্ঠাই আমাদের আন্দোলনের লক্ষ্য।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সচিব সদস্য তানভীর আহমেদ রবিনের সঞ্চালনায় বক্তব্যে রাখেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিষ্টার নাসিরউদ্দীন অসীম, বিএনপির কেন্দ্রীয় নেতা শেখ রবিউল আলম রবি, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, নগর যুগ্ম আহবায়ক হারুন উর রশীদ হারুন, আব্দুস সাত্তার, সাইদুর রহমান মিন্টু, মজিবুর রহমান মজু, এডভোকেট মকবুল হোসেনসহ বিএনপির মহানগর, থানা, ওয়ার্ড ও অঙ্গসংঠনের নেতৃবৃন্দ।
ভিওডি বাংলা/এম







