নূন্যতম জাতীয় ঐক্য রক্ষা করতে হবে :সাকি

নিজস্ব প্রতিবেদক
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেছেন, রাজনৈতিতে মতপার্থক্যে রয়েছে এরমধ্যেই আমাদের নূন্যতম জাতীয় ঐক্য রক্ষা করতে হবে। কারণ আমরা এক ঐতিহাসিক পর্বে আছি।
বুধবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বে আয়োজিত এক চা-চক্রে এসব কথা বলেন তিনি।
জুনায়েদ সাকি বলেন, শেখ হাসিনা বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থাকে যেখানে নিয়ে এসেছে তা সাংবিধানিক ও কাঠামোগতভাবে স্বৈরতান্ত্রিক। এই ব্যবস্থার অধীনে কখনোই একটি সুষ্ঠ নির্বাচন সম্ভব না।
বাহাত্তরের সাংবিধানে ক্ষমতা কাঠামো পূর্ণতা পেয়েছে বাকশালে গিয়ে এমন মন্তব্য করে তিনি বলেন, যুগপৎ আন্দোলনে ২০২২ সাল থেকে আমরা একটি ঐক্য তৈরির চেষ্টা করেছিলাম।
এসময় মাহমুদুর রহমান মান্নাসহ বিভিন্ন রাজনৈতিক ও সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ভিওডি বাংলা/ এমএইচ







