• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

রোববারের মধ্যে চার্জশিট জমা দেবে পুলিশ : স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক    ২২ মে ২০২৬, ০৩:১৪ এ.এম.
ছবি : সংগৃহীত

 রাজধানীর পল্লবীতে নৃশংস হত্যাকাণ্ডের শিকার আট বছরের শিশুটির পরিবারের সঙ্গে দেখা করতে তাদের বাসায় যান প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সঙ্গে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদসহ মন্ত্রী-প্রতিমন্ত্রীরা।

সাক্ষাৎ শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের বলেন, আগামী রবিবারের মধ্যে পুলিশ এ মামলার চার্জশিট আদালতে জমা দেবে। মামলাটির বিচার কার্যক্রম দ্রুত শুরু করা হবে।

বৃহস্পতিবার (২১ মে) রাতে মন্ত্রিসভার বৈঠক শেষে নিহত শিশুটির পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে যান প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়, প্রধানমন্ত্রী শিশুটির পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা জানান।
একই সঙ্গে তিনি দ্রুত ও সুষ্ঠু তদন্ত নিশ্চিত করার আশ্বাস দেন।

এসময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, এ ধরনের মামলার দ্রুত বিচার নিশ্চিত করতে প্রয়োজন হলে আইন সংশোধনও করবে সরকার।

ভুক্তভোগী পরিবারটির আরেক মেয়ের লেখাপড়াসহ সার্বিক দায়িত্ব প্রধানমন্ত্রী নিয়েছেন বলেও জানান তিনি।

প্রধানমন্ত্রীর সঙ্গে ওই বাসায় উপস্থিত ছিলেন আইনমন্ত্রী, ক্রীড়া প্রতিমন্ত্রী, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়রসহ আরও অনেকে।

ভিওডি বাংলা/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রতিরক্ষা প্রযুক্তি ও সুন্দরবন সংরক্ষণসহ গুরুত্বপূর্ণ বিষয় মন্ত্রিসভায় অনুমোদন
সিদ্ধান্ত বাস্তবায়ন ৭০.৭৩ শতাংশ প্রতিরক্ষা প্রযুক্তি ও সুন্দরবন সংরক্ষণসহ গুরুত্বপূর্ণ বিষয় মন্ত্রিসভায় অনুমোদন
রামিসার বাসায় প্রধানমন্ত্রী, দিলেন দ্রুত বিচারের আশ্বাস
রামিসার বাসায় প্রধানমন্ত্রী, দিলেন দ্রুত বিচারের আশ্বাস
এসেনশিয়াল ড্রাগসে নতুন এমডি নিয়োগ
এসেনশিয়াল ড্রাগসে নতুন এমডি নিয়োগ