• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

স্বরাষ্ট্রমন্ত্রী

রামিসা হত্যার দ্রুত বিচার, চার্জশিট ও পুনর্বাসনে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দেবে

নিজস্ব প্রতিবেদক    ২১ মে ২০২৬, ১১:৫৪ পি.এম.
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তার হত্যাকাণ্ডের ঘটনায় দ্রুত বিচার নিশ্চিত, চার্জশিট দাখিল এবং ভুক্তভোগী পরিবারের পুনর্বাসনে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দেবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।

বৃহস্পতিবার রাতে সাংবাদিকদের তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে নিহত রামিসার মা–বাবা ও বড় বোন সাক্ষাৎ করেন এবং তিনি নিজেও সেই সময় উপস্থিত ছিলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দেওয়া হয়েছে এবং তাদের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে।

তিনি বলেন, “পুলিশ ডিপার্টমেন্ট দ্রুততার সঙ্গে আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। আসামি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এখন চার্জশিট দেওয়ার পালা।”

তিনি আরও জানান, চার্জশিট দাখিলের আগে ডিএনএ পরীক্ষা সম্পন্ন করা প্রয়োজন, যা আদালতের অনুমতি নিয়ে সিআইডি ল্যাবে চলছে। বৈজ্ঞানিক প্রক্রিয়া অনুযায়ী ডিএনএ পরীক্ষায় প্রায় ৪৮ ঘণ্টা সময় লাগে। আগামী রবিবারের মধ্যে রিপোর্ট পাওয়া গেলে বিকেলের মধ্যেই চার্জশিট দাখিল করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “এ ধরনের জঘন্য অপরাধের দ্রুত বিচার নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। প্রয়োজনে আইন সংশোধন করা হবে।”

তিনি আরও জানান, প্রধানমন্ত্রী রামিসার বড় বোনের পড়াশোনা ও অন্যান্য ব্যয়ের দায়িত্ব নেওয়ার আশ্বাস দিয়েছেন এবং পরিবারের জন্য একটি নিরাপদ আশ্রয়স্থল নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।

সরকারের লক্ষ্য দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে মামলার নিষ্পত্তি করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা বলেও তিনি উল্লেখ করেন।

এ সময়ে আইনমন্ত্রী আসাদুজ্জামান এবং ক্রিয়া প্রতিমন্ত্রী আমিনুল উপস্থিত ছিলেন।
ভিওডি বাংলা/এসআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
উড্ডয়নের পরই কারিগরি ত্রুটি, জরুরি অবতরণ করল এয়ার অ্যাস্ট্রা
ছবি: সংগৃহীত
অনুপ্রবেশ ঠেকাতে মিয়ানমার সীমান্তে সতর্ক বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
ছবি: পিএমও
কার্বন নিঃসরণ কমাতে সমন্বিত পরিকল্পনার নির্দেশ প্রধানমন্ত্রীর