• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

কী কারণে বাড়িতে আগুন....

   ১২ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:১৮ পি.এম.

পটুয়াখালী প্রতিনিধি
ধানমন্ডির ৩২ নম্বরের বাড়ি ভাঙার সময় নেতৃত্ব দেওয়ার কারণেই তার বাড়িতে আগুন দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি। অগ্নিকাণ্ডের খবর শুনে বুধবার বেলা ১১টায় পটুয়াখালীর কলাপাড়া উপজেলার রজপাড়া গ্রামে নিজ বাড়িতে পৌঁছে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। 

কাফি বলেন, তিনি যেহেতু ৩২ নম্বর ভাঙার সময় নেতৃত্ব দিয়েছেন, সেখানে ছিলেন এ কারণেই তার বাড়িতে আগুন দেওয়া হয়েছে। এসময় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যদের প্রতি ইঙ্গিত করে এই কনটেন্ট ক্রিয়েটর বলেন, আগামী সাত দিনের মধ্যে এ ঘটনার সমাধান এবং বাড়ি পুনর্নিমাণ না হলে তিনি রাজপথে দাঁড়াবেন। 

কাউকে সন্দেহ করেন কিনা এমন প্রশ্নের জবাবে কাফি জানান, তিনি কাউকে সন্দেহ করে বিপদে ফেলতে চান না। 

এসময় সরকারকে ব্যর্থ দাবি করে তিনি বলেন, সরকার যদি না পারে তাহলে দয়া করে ক্ষমতা ছেড়ে দিয়ে চলে যাক। একটা বিপ্লবী সরকার গঠন করে তারপর দেশ চলুক।

এর আগে, গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার রজপাড়া গ্রামের বাড়িতে এ আগুনের ঘটনা ঘটে। পরে কলাপাড়া ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টা প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। ওই সময় তার মা-বাবাসহ পরিবারের ছয় সদস্য ঘরের মধ্যেই ছিলেন। কাফির বাবা এবিএম হাবিবুর রহমান বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, বাইরে থেকে দরজা আটকে আগুন দেওয়া হয়। তবে তারা অক্ষত অবস্থায় ঘর থেকে বের হতে পেরেছেন। আগুনে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানান এবিএম হাবিবুর রহমান। তবে কারা এ আগুনের ঘটনা ঘটিয়েছে তাৎক্ষণিকভাবে সেটি নিশ্চিত করতে পারেনি প্রশাসন।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) আহমেদ মাঈনুল হাসান জানান, বিষয়টি পুলিশ বিভাগ অবগত রয়েছে। তবে এখন পর্যন্ত পুলিশের কাছে কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি।এটা নাশকতা নাকি দুর্ঘটনা সেটি নিয়ে পুলিশ তদন্ত করছে।

তা ছাড়া ফায়ার সার্ভিসের তদন্তের একটি বিষয় রয়েছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে বলেও জানান আহমেদ মাঈনুল হাসান।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী কাল
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী কাল
সাংবাদিকদের ডাটাবেজ তৈরির কাজ চলছে : প্রেস কাউন্সিল চেয়ারম্যান
সাংবাদিকদের ডাটাবেজ তৈরির কাজ চলছে : প্রেস কাউন্সিল চেয়ারম্যান
যেসব এলাকায় ১৩ দিন টানা ৬ ঘণ্টা করে বিদ্যুৎ থাকবে না
যেসব এলাকায় ১৩ দিন টানা ৬ ঘণ্টা করে বিদ্যুৎ থাকবে না