• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ নিয়ে ক্রীড়া জ্যোতিষীর চাঞ্চল্যকর ভবিষ্যদ্বাণী রাজধানীতে সাবেক স্বামীর হাতে স্ত্রী খুন দীর্ঘ কারাবাসে দৃষ্টিশক্তি হারালেন ফাঁসির দুই আসামি বীর মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা প্রকাশ করবে সরকার: প্রধানমন্ত্রী মন্ত্রীর পদত্যাগের দাবি বাদ, ৬ দফা নিয়ে সচিবালয়ে শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দাবিতে কুষ্টিয়ায় বিক্ষোভ এইচএসসি পরীক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী গোপালগঞ্জে বিজিবি মোতায়েন, নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতা কুড়িগ্রামে কৃষক সমাবেশে যোগ দেবেন নাহিদ ইসলাম দোয়েল চত্বর পেরিয়ে সচিবালয়ের দিকে শিক্ষার্থীদের লংমার্চ

সকাল সাড়ে ৭টায় জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত

নিজস্ব প্রতিবেদক    ২১ মে ২০২৬, ০২:১৭ এ.এম.
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে। তবে আবহাওয়া প্রতিকূল হলে ঈদের প্রধান জামাত সকাল ৮টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত নিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

বুধবার (২০ মে) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব মামুন আল মোর্শেদ চৌধুরী এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সম্প্রতি ধর্ম মন্ত্রণালয়ের সভাকক্ষে ঈদুল আজহা উদযাপন নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় নেওয়া সিদ্ধান্তগুলো বাস্তবায়নে এরই মধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলো কাজ করছে।

আগামী ২৮ মে দেশে মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হবে। ত্যাগের মহিমায় উদ্ভাসিত এ উৎসবে মুসলমানরা আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে তাদের প্রিয় বস্তু অর্থাৎ পশু কোরবানি করে থাকেন। ঈদুল আজহার দিন ঈদগাহ ও মসজিদে মুসল্লিরা দুই রাকাত ঈদের ওয়াজিব নামাজ আদায় করেন।

প্রধান জামাত ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। প্রধান জামাতে সাধারণত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রীসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, কূটনীতিকসহ বিভিন্ন স্তরের মানুষ অংশ নিয়ে থাকেন।

উল্লেখ্য, আগামী ২৮ মে দেশে মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হবে।
ভিওডি বাংলা/এসআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহেরের সঙ্গে সৌজন্য সাক্ষাতে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। ছবি: ভিওডি বাংলা
গৃহায়ন মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক
‘নগরের বর্জ্য ব্যবস্থাপনা আমার আপনার সকলের দায়িত্ব’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দেন মির্জা ফখরুল। ছবি-ভিওডি বাংলা
প্রধানমন্ত্রীর নির্দেশনায় পরিচ্ছন্ন নগর গড়ছে সরকার: মির্জা ফখরুল
আগারগাঁওয়ে প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রদান অনুষ্ঠানে বক্তব্য দেন মাহ্দী আমিন। ছবি: ভিওডি বাংলা
প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিপর্যস্ত ও লুন্ঠিত শিক্ষাব্যবস্থাকে বিনির্মাণ করব: মাহ্দী আমিন