• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ঢাকা দক্ষিণের ১১ টি হাটের মধ্যে ৯টির ইজারা সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক    ২০ মে ২০২৬, ০৭:০৫ পি.এম.
ছবি: সংগৃহীত

আসন্ন কোরবানীর ঈদকে সামনে রেখে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) ২০২৬ সালের অস্থায়ী ও স্থায়ী পশুর হাট ব্যবস্থাপনার অংশ হিসেবে ১১টি হাটের মধ্যে ৯টি হাটের ইজারাদার চূড়ান্ত করেছে। স্বচ্ছ দরপত্র প্রক্রিয়ার মাধ্যমে এসব হাটের ইজারা সম্পন্ন করা হয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

ডিএসসিসি সূত্রে জানা গেছে, নগরবাসীর জন্য নিরাপদ, নিয়ন্ত্রিত ও যানজটমুক্ত পরিবেশে পশু কেনাবেচা নিশ্চিত করতে এবার হাটগুলো নির্দিষ্ট ইজারাদারদের কাছে হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে হাটগুলোর সরকারি মূল্য ও চূড়ান্ত ইজারা মূল্যও প্রকাশ করা হয়েছে।

এপ্রিলে ১১টি হাট ইজারার জন্য বিজ্ঞপ্তি দেয় ডিএসসিসি। এরপর ১৪ মে পর্যন্ত ৯টি হাটের ইজারায় সর্বোচ্চ দরদাতা মিলেছে। এর মধ্যে চার কোটি এক লাখ টাকায় পোস্তগোলা শশ্মানঘাটের পশ্চিম পাশের বুড়িগঙ্গা নদীর পাড়ের খালি জায়গায় হাটের ইজারা পেয়েছেন কাজী মাহবুব মাওলা হিমেল।

হাট ইজারার বিষয়ে কাজী মাহবুব মাওলা হিমেল  বলেন, এরই মধ্যে হাটে পশু নিয়ে আসতে শুরু করেছেন খামারিরা। বিশেষ করে হাটে কুষ্টিয়া, ফরিদপুরের খামারি বেশি। তবে হাটে এখনো বেচাকেনা শুরু হয়নি।

এরই মধ্যে হাট বসানোর প্রাথমিক কাজ শেষ। ঈদুল আজহায় রাজধানীবাসীর পশু কেনাকাটা সহজ করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকায় পশু নিয়ে আসেন খামারিরা। তাদের পশু কিনেই কোরবানি সম্পন্ন করেন ঢাকাবাসী।

তিন কোটি ১২ লাখ ৩৬ হাজার টাকায় উত্তর শাহজাহানপুর মৈত্রী সংঘ ক্লাবের খালি জায়গায় আনিসুর রহমান টিপু, দুই কোটি ১৫ লাখ টাকায় আমুলিয়া মডেল টাউনের খালি জায়গায় মো. জয়নাল আবেদীন রতন, চার কোটি ২০ লাখ টাকায় শিকদার মেডিকেল সংলগ্ন আমিন মোহাম্মদ গ্রুপের খালি জায়গায় মেসার্স সাফি এন্টারপ্রাইজের প্রোপাইটর নাফিজ কবির, তিন কোটি ৬৫ লাখ টাকায় কাজলা ব্রিজ থেকে মাতুয়াইল মৃধাবাড়ী পানির পাম্প পর্যন্ত রাস্তায় অব্যবহৃত খালি জায়গায় কে বি ট্রেডের প্রোপাইটর মো. শামীম খান ইজারা পেয়েছেন।

কে বি ট্রেডের প্রোপাইটর মো. শামীম খান বলেন, হাট ইজারা পাওয়ার পর থেকে পশু রাখার ব্যবস্থাপনার কাজ করছি। এরই মধ্যে হাট বসানোর প্রাথমিক কাজ শেষ। ঈদুল আজহায় রাজধানীবাসীর পশু কেনাকাটা সহজ করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকায় পশু নিয়ে আসেন খামারিরা। তাদের পশু কিনেই কোরবানি সম্পন্ন করেন ঢাকাবাসী। প্রতি বছর কোরবানির ঈদকে কেন্দ্র করে পশুর হাটগুলোতে উৎসবের আবহ বিরাজ করে। অনেকে পরিবারের সদস্যদের নিয়ে হাটে পশু দেখতে এবং কিনতে যান। আশা করি এবারও হাটে উৎসবমুখর পরিবেশে পশু বেচাকেনা হবে।’ 

৭০ লাখ টাকায় মোস্তমাঝি মোড় সংলগ্ন গ্রিন বনশ্রী হাউজিংয়ের খালি জায়গায় মো. গোলাম হোসেন, এক কোটি ৪০ লাখ টাকায় ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের দক্ষিণ পূর্ব পাশে খালি জায়গায় মোহাম্মদ ইসমাইল হোসেন, ৫৩ লাখ ৯৩ হাজার ৩৩৪ টাকায় গোলাপবাগের আউটফল স্টাফ কোয়ার্টারের উত্তর পাশে খালি জায়গায় বারাকা এন্টারপ্রাইজের প্রোপাইটর আমির হোসেন, ৭৫ লাখ ১৮ হাজার টাকায় রহমতগঞ্জ ক্লাবের খালি জায়গায় রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির সভাপতি টিপু সুলতান কোরবানির পশুহাটের ইজারা পেয়েছেন।

বাকি দুই হাটের কাঙ্ক্ষিত দর ও দরপত্র পাওয়া যায়নি। এগুলো হলো- সাদেক হোসেন খোকা খেলার মাঠ সংলগ্ন খালি জায়গা ও শ্যামপুর কদমতলী ট্রাক স্ট্যান্ডের খালি জায়গায়। এসব হাটের পুনঃদরপত্র আহ্বান করা হবে নাকি খাস আদায়ের মাধ্যমে পশুর হাট বসবে— তা সিন্ধান্ত হয়নি।

জানতে চাইলে ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা মোহাম্মদ মোবাশ্বের হাসান বলেন, এখন পর্যন্ত নয়টি হাটের ইজারা সম্পন্ন হয়েছে। বাকি দুটি হাটে কাঙ্ক্ষিত দর পাওয়া যায়নি। তাই বিধি অনুযায়ী এ দুটি হাটের বিষয়ে কী করণীয় তা জানতে বিভাগীয় কমিশনার কার্যালয়ে মতামত চাওয়া হয়েছে।

এদিকে গরুর হাটের সম্পর্কে  ডিএসসিসি প্রশাসক বলেন, আমরা তাদের (ইজারাদার) কিছু নিয়ম-শৃঙ্খলা দিয়েছি, যাতে সেগুলো তারা মেনে চলে। কারণ আমরা চাই, ক্রেতা-বিক্রেতা কারও যাতে কোনো অসুবিধা না হয়। পাশাপাশি নগরবাসীরও যাতে কোনো অসুবিধা না হয়।

তিনি বলেন, প্রত্যেকটা হাটে আমরা কন্ট্রোল রুম করছি। প্রত্যেকটা হাটে পর্যবেক্ষণের জন্য আমাদের লোকজন থাকবে। ডাক্তার থাকবে, গবাদি পশুর যদি কোনো অসুবিধা হয় সেটাও তারা দেখবে। এমনকি মানুষেরও যদি কোনো ইমারজেন্সি চিকিৎসা দরকার হয়, সেটার ব্যবস্থা করা হবে। পুলিশের টহল থাকবে যাতে পথে কোথাও আইন-শৃঙ্খলার বিঘ্ন সৃষ্টি না হয়।

প্রশাসক বলেন, দুই বছরের মধ্যে ইনশাআল্লাহ ঢাকা শহরের চেহারা আমরা পাল্টে দিতে পারবো। সেটার জন্য জনগণের সচেতনতা দরকার। আর মনে করতে হবে, এই ঢাকা শহরের সৌন্দর্য বৃদ্ধি করা, রক্ষা করা, বায়ু দূষণ থেকে রক্ষা করা—সব কিছুর দায়িত্ব আমাদের সবার। শুধু একা সিটি করপোরেশনের পক্ষে বা একা প্রশাসকের পক্ষে সম্ভব নয়।

ভিওডি বাংলা/খতিব/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লালবাগে গুলিতে আহত রাফির মৃত্যু
লালবাগে গুলিতে আহত রাফির মৃত্যু
মব দমনে কঠোর হবে ডিএমপি: কমিশনার
মব দমনে কঠোর হবে ডিএমপি: কমিশনার
আন্দোলনের মধ্য দিয়েই বিএনপির জন্ম, ভয় দেখিয়ে লাভ নেই: আবদুস সালাম
আন্দোলনের মধ্য দিয়েই বিএনপির জন্ম, ভয় দেখিয়ে লাভ নেই: আবদুস সালাম