• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

রাউটার বাজারে শীর্ষ অবস্থান শক্ত করছে টিপি-লিংক

ভিওডি বাংলা ডেস্ক    ২০ মে ২০২৬, ১২:০৩ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

বাংলাদেশের নেটওয়ার্কিং ডিভাইস বাজারে শক্ত অবস্থান ধরে রেখেছে বৈশ্বিক রাউটার ব্র্যান্ড টিপি-লিংক। প্রতিষ্ঠানটির সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশের বাজারে এখন পর্যন্ত তাদের বিক্রি হওয়া রাউটারের সংখ্যা ৩ কোটি ইউনিট অতিক্রম করেছে, যা স্থানীয় প্রযুক্তি খাতে ব্র্যান্ডটির ব্যাপক গ্রহণযোগ্যতার ইঙ্গিত দেয়।

সম্প্রতি রাজধানীর একটি রিসোর্টে আয়োজিত বিশেষ আয়োজন ‘এক্সপার্ট মিটআপ ও ক্যাম্পেইন লঞ্চিং’ অনুষ্ঠানে এই অর্জনের ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানটির আয়োজন করে টিপি-লিংকের বাংলাদেশে দায়িত্বপ্রাপ্ত পরিবেশক এক্সেল টেকনোলজিস লিমিটেড। অনুষ্ঠানে প্রযুক্তি খাতের অংশীদার, ডিস্ট্রিবিউটর ও সংশ্লিষ্ট উদ্যোক্তারা অংশ নেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে টিপি-লিংক প্রাইভেট লিমিটেড (সার্ক) অঞ্চলের ব্যবস্থাপনা পরিচালক লিন ওয়াং বলেন, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলসহ সব জায়গায় নিরবচ্ছিন্ন ও দ্রুতগতির ইন্টারনেট সেবা পৌঁছে দেওয়াই তাদের অন্যতম লক্ষ্য। তিনি আরও জানান, ৩ কোটি রাউটার বিক্রির মাইলফলক অর্জন প্রতিষ্ঠানটির জন্য যেমন গর্বের, তেমনি এটি ভবিষ্যতে আরও দায়িত্বশীলভাবে কাজ করার অনুপ্রেরণা যোগাবে।

এদিকে বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করার সম্ভাবনা নিয়েও আলোচনা উঠে আসে অনুষ্ঠানে। এক্সেল টেকনোলজিস লিমিটেডের নির্বাহী পরিচালক টিপু সুলতান জানান, দেশের ক্রমবর্ধমান প্রযুক্তি বাজার এবং চাহিদা বিবেচনায় স্থানীয়ভাবে উৎপাদন শুরু করা ব্যবসায়িকভাবে লাভজনক হতে পারে। তবে এ জন্য সরকারের নীতিগত সহায়তা এবং শিল্পবান্ধব পরিবেশ প্রয়োজন বলে তিনি মত দেন।

তিনি আরও জানান, টিপি-লিংকের শীর্ষ ব্যবস্থাপনা সম্প্রতি বাংলাদেশ সফর করেছে এবং সম্ভাব্য উৎপাদন কেন্দ্র স্থাপনসহ বিভিন্ন দিক নিয়ে আলোচনা ও পর্যালোচনা করেছে। সবকিছু অনুকূলে থাকলে নিকট ভবিষ্যতেই স্থানীয় উৎপাদন কার্যক্রম শুরু হতে পারে বলে আশা প্রকাশ করা হয়।

অনুষ্ঠানে আসন্ন ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে নতুন একটি ক্যাম্পেইনও ঘোষণা করা হয়। “১ গোল ১ নেটওয়ার্ক” নামের এই উদ্যোগের মাধ্যমে গ্রাহক ও অংশীদারদের জন্য বিভিন্ন প্রচারণামূলক কার্যক্রম চালানো হবে বলে জানানো হয়।

এক্সেল টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গৌতম সাহা বলেন, দীর্ঘদিনের গ্রাহক আস্থা ও ব্যবসায়িক অংশীদারদের সহযোগিতাই তাদের সাফল্যের মূল ভিত্তি। তিনি জানান, ভবিষ্যতে আরও উন্নত প্রযুক্তি ও সেবা গ্রাহকের কাছে পৌঁছে দিতে প্রতিষ্ঠানটি কাজ করছে।

এছাড়া অনুষ্ঠানে টিপি-লিংকের বিভিন্ন আধুনিক প্রযুক্তি পণ্যও প্রদর্শন করা হয়। এর মধ্যে রয়েছে এন্টারপ্রাইজ নেটওয়ার্কিং সমাধান ‘ওমাদা’, স্মার্ট হোম অটোমেশন সিরিজ ‘ট্যাপো’, এআই-নির্ভর নিরাপত্তা ক্যামেরা ‘ভিজি’ এবং হোম নেটওয়ার্কিং সিরিজ ‘মার্কোসিস’। এসব পণ্য দেশের স্মার্ট নেটওয়ার্কিং ও নিরাপত্তা প্রযুক্তির বাজারে নতুন সম্ভাবনা তৈরি করছে বলে ধারণা করা হচ্ছে।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঈদ বাজারে অপো এ৬কের নতুন ভ্যারিয়েন্ট
ঈদ বাজারে অপো এ৬কের নতুন ভ্যারিয়েন্ট
উবারে আসছে নতুন ফিচার
উবারে আসছে নতুন ফিচার
এআই ব্যবহারে দায়িত্বশীলতা ও নৈতিকতার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
এআই ব্যবহারে দায়িত্বশীলতা ও নৈতিকতার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর