• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

রাজৈরে বর্ণাঢ্য আয়োজনে ভূমিসেবা মেলা শুরু

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি    ১৯ মে ২০২৬, ১০:৪০ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” এই স্লোগানকে সামনে রেখে সারা দেশের ন্যায় মাদারীপুরের রাজৈর উপজেলায় তিনদিনব্যাপী ভূমিসেবা মেলা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। এ মেলা চলবে আরও দুই দিন।

মঙ্গলবার (১৯ মে) সকাল ১১টায় উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে এ মেলার আয়োজন করা হয়। মেলা উপলক্ষে উপজেলা ভূমি অফিসের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ভূমি অফিসে এসে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহফুজুল হক, রাজৈর সহকারী কমিশনার (ভূমি) মো. নাহিদ নিয়াজ শিশিরসহ উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শ্রেণি-পেশার সেবাগ্রহীতা ও সাংবাদিকরা।

মেলায় নাগরিকদের জন্য বিনামূল্যে বিভিন্ন ভূমিসেবা প্রদান করা হয়। এছাড়াও আধুনিক ও ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে বিভিন্ন তথ্যভিত্তিক কার্যক্রম পরিচালনা করা হয়।

আয়োজকরা জানান, ভূমিসংক্রান্ত সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং হয়রানি কমাতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভূমিসেবা মেলার মাধ্যমে সাধারণ মানুষ সহজে ও দ্রুত সেবা গ্রহণ করতে পারবেন।

ভিওডি বাংলা/এস এম মেহেদী হাসান/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশেষ চাহিদা সম্পন্ন মানুষকে মূলধারায় আনতে সরকার বদ্ধপরিকর: ডা. জাহিদ
বিশেষ চাহিদা সম্পন্ন মানুষকে মূলধারায় আনতে সরকার বদ্ধপরিকর: ডা. জাহিদ
চট্টগ্রামে জাহাজে দুই ক্রুর মারামারি, ছুরিকাঘাতে থাই নাগরিক নিহত
চট্টগ্রামে জাহাজে দুই ক্রুর মারামারি, ছুরিকাঘাতে থাই নাগরিক নিহত
মোংলা নদীতে দুই ট্রলারের সংঘর্ষ, কয়েকজন নিখোঁজ
মোংলা নদীতে দুই ট্রলারের সংঘর্ষ, কয়েকজন নিখোঁজ