• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

দই ও চানাচুর একসাথে খাওয়া কি নিরাপদ?

লাইফস্টাইল ডেস্ক    ১৯ মে ২০২৬, ০৪:৫৪ পি.এম.
জয়া আহসান এই স্ন্যাক খাওয়ার একটি ভিডিও। ছবি : সংগৃহীত

রমজানে ভিন্নধর্মী খাবারের খোঁজে অনেকেই নতুন নতুন রেসিপি চেষ্টা করেন। এবার সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এসেছে দই-চানাচুরের এক অভিনব সংমিশ্রণ। জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান এই স্ন্যাক খাওয়ার একটি ভিডিও শেয়ার করার পর থেকেই বিষয়টি নিয়ে কৌতূহল তৈরি হয় নেটিজেনদের মধ্যে। অল্প সময়েই এটি হয়ে ওঠে আলোচিত এক ফিউশন খাবার।

চানাচুর সাধারণত ঝাল, মসলাদার ও মুচমুচে স্বাদের হওয়ায় অনেকের কাছেই এটি পছন্দের নাস্তা। অন্যদিকে টক দই পরিচিত ঠান্ডা ও হালকা খাবার হিসেবে। এই দুই ভিন্ন স্বাদের উপাদান একসঙ্গে মেশালে তৈরি হয় এক নতুন ধরনের স্বাদ, যা একই সঙ্গে ঝাল, টক ও ক্রাঞ্চি অনুভূতি দেয়।

খাদ্যরসিকদের মতে, ভারী খাবারের পর মুখের স্বাদ বদলাতে এমন স্ন্যাক বেশ কার্যকর হতে পারে। বিশেষ করে কোরবানির ঈদে অতিরিক্ত মাংস খাওয়ার পর হালকা কিছু খেতে চাইলে দই-চানাচুর হতে পারে সহজ ও ব্যতিক্রমী একটি বিকল্প। অনেকেই বিকেলের নাস্তা কিংবা ইফতারেও এটি পছন্দ করছেন।

এই স্ন্যাক তৈরি করাও বেশ সহজ। প্রয়োজন হবে চানাচুর, ঝুড়ি চানাচুর, ঘন টক দই, সামান্য লবণ, বিট লবণ, চাট মশলা, সবুজ সস ও তেঁতুলের সস। প্রথমে টক দই ভালোভাবে ফেটিয়ে মসৃণ করতে হবে। এরপর এতে লবণ, বিট লবণ ও চাট মশলা মিশিয়ে নিতে হবে। পরে সবুজ সস ও তেঁতুলের সস যোগ করে মিশ্রণটি আরও সুস্বাদু করা যায়।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কোলেস্টেরল কমানোর ওষুধ কি সত্যিই হৃদরোগের ঝুঁকি কমায়?
কোলেস্টেরল কমানোর ওষুধ কি সত্যিই হৃদরোগের ঝুঁকি কমায়?
সুস্বাদু ও ভিন্ন স্বাদের পটেটো তৈরির রেসিপি জেনে নিন
সুস্বাদু ও ভিন্ন স্বাদের পটেটো তৈরির রেসিপি জেনে নিন
ঘন ঘন হেয়ার ডাই কি সত্যিই ক্যানসারের ঝুঁকি বাড়ে?
ঘন ঘন হেয়ার ডাই কি সত্যিই ক্যানসারের ঝুঁকি বাড়ে?