• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ডা. পাভেলকে দেখতে গেলেন প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক আদালতের নির্দেশনা, শেখ হাসিনার বক্তব্য প্রচার না করার আহ্বান মিটফোর্ডে সোহাগ হত্যা: এক বছরেও শুরু হয়নি বিচার পরিবারের অভাব ঘোঁচাতে গিয়েছিলেন সৌদি, ফিরলেন লাশ হয়ে বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন ও নেতাকর্মীদের প্রধানমন্ত্রীর নির্দেশনা স্পেনে ভয়াবহ দাবানলে নিহত ১২, নিখোঁজ ২৩ জুলাইয়ের আগেও ভোট চুরি হয়েছিল, পরেও হয়েছে: হাসনাত ভোমরা স্থলবন্দরে ডায়মন্ডের নাকফুলসহ আটক ২ চট্টগ্রাম অঞ্চলের উদ্ধার ও ত্রাণ কার্যক্রম সমন্বয় করবেন প্রতিমন্ত্রী অমিত ভারী বর্ষণে বান্দরবানে পর্যটনে নিষেধাজ্ঞা আরও বাড়ল

১৬ ডিসেম্বর চালু হবে শাহজালালের তৃতীয় টার্মিনাল: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক    ১৯ মে ২০২৬, ০১:০৫ পি.এম.
তথ্য অধিদপ্তরে সরকারের চলমান উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বক্তব্য দেন তথ্যমন্ত্রী। ছবি : সংগৃহীত
তথ্য অধিদপ্তরে সরকারের চলমান উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বক্তব্য দেন তথ্যমন্ত্রী। ছবি : সংগৃহীত

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহুল আলোচিত তৃতীয় টার্মিনাল চলতি বছরের ১৬ ডিসেম্বর উদ্বোধনের লক্ষ্যে প্রস্তুত করা হচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, প্রকল্পটি নির্ধারিত সময়ের মধ্যেই চালুর জন্য প্রয়োজনীয় কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সমন্বিতভাবে দায়িত্ব পালন করছে। 

মঙ্গলবার (১৯ মে) তথ্য অধিদপ্তরে সরকারের চলমান উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান। সেখানে তিনি দেশের বিভিন্ন খাত-অর্থনীতি, স্বাস্থ্য ও প্রশাসনিক কার্যক্রম-নিয়ে সরকারের অবস্থান তুলে ধরেন।

তথ্যমন্ত্রী আরও বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ওঠানামা করলেও দেশে সরবরাহ পরিস্থিতি স্থিতিশীল রাখা হয়েছে। সরকারের উদ্যোগে পর্যাপ্ত মজুদ নিশ্চিত করা হয়েছে, ফলে অভ্যন্তরীণ বাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি হয়নি।

স্বাস্থ্য খাত নিয়ে আলোচনায় তিনি জানান, পূর্ববর্তী সময়ে হামের বিস্তার বাড়লেও বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর টিকা কার্যক্রম জোরদার করা হয়েছে এবং প্রয়োজনীয় টিকা সংগ্রহ নিশ্চিত করা হয়েছে। শিগগিরই নাগরিকদের জন্য হেলথ কার্ড বিতরণ কর্মসূচি শুরু করার পরিকল্পনাও রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

গণমাধ্যম পরিস্থিতি প্রসঙ্গে মন্ত্রী বলেন, বর্তমানে মিডিয়া ব্যবস্থাপনায় কিছু অসংগতি ও অরাজকতা রয়েছে। এ সমস্যা সমাধানে একটি পৃথক গণমাধ্যম কমিশন গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী জুনের মধ্যেই এ সংক্রান্ত কমিটি গঠন এবং জুলাইয়ের মধ্যে এর প্রতিবেদন প্রধানমন্ত্রীর কাছে জমা দেওয়ার পরিকল্পনা রয়েছে।

ভিওডি বাংলা/জা

 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
উন্নয়ন ও প্রকৃতি চলবে একসঙ্গে: পরিবেশমন্ত্রী
ফাইল ছবি
তরুণরাই দেশের ভবিষ্যৎ ও প্রধান চালিকাশক্তি: রাষ্ট্রপতি
ছবি: ভিওডি বাংলা
আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের নতুন কর্মকর্তাদের অভিষেক অনুষ্ঠিত