• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

গণহত্যার পরও আ.লীগের অনুশোচনা নেই- ইশরাক

   ১১ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:১৫ পি.এম.

নিজস্ব প্রতিবেদক

গণতান্ত্রিক রাষ্ট্রকাঠামতে ফ্যাসিবাদী রাজনৈতিক দল আওয়ামী লীগ নাম দিয়ে রাজনীতি করার অধিকার রাখে না বলে মন্তব্য করেছেন বিএনপির আর্ন্তজাতিকবিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। 

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে মুগদা থানা বিএনপি আয়োজিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মশালায় তিনি একথা বলেন। এসময় বিএনপির তরুণ এই নেতা গেল ১৫ বছরের ফ্যাসিস্ট আওয়ামী শাসনামলে ঘটানো গুম, খুনসহ তাদের নানা অপকর্মের কথা তুলে ধরেন।

ইশরাক বলেন, গণহত্যা করে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে কোনো ধরনের অনুশোচনা নেই, উল্টো বিদেশে বসে খুনি ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশকে অস্থিতিশীল করতে আবারও মানুষ হত্যার নির্দেশ দিচ্ছে। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের সন্ত্রাসীরা তার নির্দেশ বাস্তবায়নের পরিকল্পনা ও বাস্তবায়নের চেষ্টা করেছে বলেও উল্লেখ করেন তিনি।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বক্তব্য রাখেন মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক রফিকুল ইসলাম মজনু, সদস্য সচিব তানভীর আহমেদ রবিন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য হাবিবুর রশিদ হাবিবসহ অনেকে।

ভিওডি বাংলা/ এম


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শঙ্কামুক্ত মির্জা আব্বাস, দেশে ফিরতে পারেন ঈদের আগেই
শঙ্কামুক্ত মির্জা আব্বাস, দেশে ফিরতে পারেন ঈদের আগেই
শপথ নিলেন এনসিপির নুসরাত তাবাসসুম
শপথ নিলেন এনসিপির নুসরাত তাবাসসুম
আমি আমার পূর্বের বক্তব্য সরিয়ে নিলাম: মামুনুল হক
আমি আমার পূর্বের বক্তব্য সরিয়ে নিলাম: মামুনুল হক