• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টিকে নিবন্ধন দিতে হাইকোর্টের নির্দেশ

   ১১ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:৩০ পি.এম.

আদালত প্রতিবেদক
বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টিকে (বিএমজেপি) রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দিতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিচারপতি শশাঙ্ক শেখর সরকার ও বিচারপতি এ কে এম রবিউল হাসানের বেঞ্চ এই রায় দেন।

আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ তাজুল ইসলাম ও মো. ওমর ফারুক। নির্বাচন কমিশনের পক্ষে ছিলেন মুনতাসীর মাহমুদ রহমান। তাঁকে সহযোগিতা করেন এ এন এম আশিকুর রহমান খান।

পরে মুনতাসীর মাহমুদ রহমান আজকের পত্রিকাকে বলেন, রায় পাওয়ার ৩০ দিনের মধ্যে নিবন্ধন দিতে বলা হয়েছে। কমিশনের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। 

এর আগে নির্বাচন কমিশনে দলের নিবন্ধন না পেয়ে দলটির সভাপতি সুকৃতি কুমার মণ্ডল রিট দায়ের করেন। ওই রিটের পরিপ্রেক্ষিতে গত বছর রুল জারি করেন হাইকোর্ট। রুল নিষ্পত্তি করে আজ মঙ্গলবার রায় দেওয়া হলো।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শঙ্কামুক্ত মির্জা আব্বাস, দেশে ফিরতে পারেন ঈদের আগেই
শঙ্কামুক্ত মির্জা আব্বাস, দেশে ফিরতে পারেন ঈদের আগেই
শপথ নিলেন এনসিপির নুসরাত তাবাসসুম
শপথ নিলেন এনসিপির নুসরাত তাবাসসুম
আমি আমার পূর্বের বক্তব্য সরিয়ে নিলাম: মামুনুল হক
আমি আমার পূর্বের বক্তব্য সরিয়ে নিলাম: মামুনুল হক