• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
ইরান যুদ্ধের নতুন মোড়, এবার সৌদির তেল স্থাপনায় হুথি হামলা বিসিবির কোচ নিয়োগ পরীক্ষায় ভরাডুবি, যোগ্য প্রার্থী মিলছে না সার্কের অচলাবস্থা নিরসনে বাংলাদেশ-মালদ্বীপ ঐকমত্য জনবান্ধব পুলিশ গঠনে পুরস্কার ও তিরস্কারের নীতি চলবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শিল্পের সমস্যা সমাধানে কমিটি গঠনের নির্দেশ প্রধানমন্ত্রীর শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ১৩ আগস্ট বিদেশ যাচ্ছেন সদ্য বিদায়ী রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ফুটপাতের জন্য ১৫৪ গাছ কাটার উদ্যোগ, ক্ষুব্ধ নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নবনিযুক্ত চুক্তিভিত্তিক কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ জুলাই অভ্যুত্থানে সক্রিয় ছিল ইসলামী আন্দোলন: চরমোনাই পীর

সিলেট টেস্ট

চাপে পাকিস্তান, নির্ভার বাংলাদেশ

  ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ:  ১৯ মে ২০২৬, ১২:৪২ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

পাকিস্তানকে ৪৩৭ রানের বিশাল লক্ষ্য দিয়ে অনেকটাই নির্ভার বাংলাদেশ। নাহিদ রানা ও মেহেদি হাসান মিরাজ আউট করেছেন পাকিস্তানের দুই ওপেনার আব্দুল্লাহ ফজল ও আজান ওয়াইসকে। চতুর্থ দিনের প্রথম সেশনটা তাই বলা চলে ভালোই কাটিয়েছে স্বাগতিকরা।

তবে পাকিস্তানও কম রান তোলেনি বোর্ডে। সিলেটে লাঞ্চের আগে পাকিস্তানের বোর্ডে রান ২ উইকেট হারিয়ে ১০১। সবগুলোই এই সেশনের রান। গতকাল তৃতীয় দিন দুই ওভার ব্যাটিং করে কোনো রান যোগ হয়নি সফরকারীদের বোর্ডে।

জেতার জন্য এখনও দরকার ৩৩৬ রান। অধিনায়ক শান মাসুদ ৪১ ও বাবর আজম ২৪ রানে অপরাজিত আছেন। ওয়ানডে মেজাজে ব্যাট করছেন মাসুদ।

এর আগে, দলীয় ২৭ রানে নাহিদ রানার বলে গালিতে ক্যাচ দিয়ে ফেরেন আব্দুল্লাহ ফজল। ৬ রান করে ফেরেন সাজঘরে। দুর্দান্ত ক্যাচ নেন মেহেদি হাসান মিরাজ। আজান আওয়াইসও পারেননি, ৪৯ বলে দুই চারে ২১ রান করার পর লেগ বিফোরের ফাঁদে পড়েন মিরাজের বলে। দলীয় ৪১ রানে দ্বিতীয় উইকেট হারায় পাকিস্তান।

এর আগে, তৃতীয় দিনের খেলা শেষে দুই ওভারে কোনো রান করতে পারেনি পাকিস্তান। মুশফিকুর রহিমের অনবদ্য সেঞ্চুরিতে পাকিস্তানকে শাসন করে বাংলাদেশ। সবমিলিয়ে অলআউট হওয়ার আগে বাংলাদেশ করে ৩৯০ রান। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ লিড নেয় ৪৩৬ রান। ফলে পাকিস্তানের সামনে লক্ষ্য আসে ৪৩৭ রানের।

ভিওডি বাংলা/এফএ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
বিশ্বকাপ খেলা অস্ট্রেলিয়ান ফুটবলার ভলপাতোর বিরুদ্ধে কোকেন সেবনের অভিযোগ
ছবি: সংগৃহীত
কমনওয়েলথ গেমসে ইতিহাস গড়লেন চ্যাড লে ক্লোস
ছবি: সংগৃহীত
ইতালির নতুন কোচ হচ্ছেন আন্দ্রে পিরলো