• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
‘চিকেনস নেক’ নিয়ে বড় সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ সরকারের অভ্যন্তরীণ টানাপোড়েনে মালয়েশিয়া বিরল রোগে আক্রান্ত শিশুকন্যা হাবিবার নাম এখন ‘জুবাইদা’ বিদেশে প্রকাশিত হাসিনার বক্তব্য দেশের গণমাধ্যমে প্রচার কতটা বৈধ! হামের টিকার দ্বিতীয় ধাপের ক্যাম্পেইন ঈদের পর : স্বাস্থ্যমন্ত্রী হজের উদ্দেশে দেশ ছাড়ছেন বিরোধীদলীয় নেতা ডিজিটাল সক্ষমতা ছাড়া রাষ্ট্রীয় নিরাপত্তা ও উন্নয়ন ঝুঁকিতে পড়বে : তথ্যমন্ত্রী সমাজের প্রতিটি স্তরের অসমতা দূর করার দায়িত্ব রাষ্ট্রের : স্পিকার আবারও হামলা হলে নতুন অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি ইরানের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে কাজ করছে সরকার : তারেক রহমান

অ্যাটকোর সিদ্ধান্ত প্রত্যাহার

   ১৮ মে ২০২৬, ০৬:১১ পি.এম.
ছবি : সংগৃহীত

অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের (অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স) (অ্যাটকো) ‘অনাপত্তিপত্র (এনওসি) বাধ্যতামূলক’ সংক্রান্ত জারি করা বিজ্ঞপ্তি প্রত্যাহার করা হয়েছে। 

সোমবার (১৮ মে) সংগঠনটির সভাপতি অঞ্জন চৌধুরী ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, অ্যাটকোর সম্মানিত সকল সদস্যদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গত ১৭.৫.২০২৬ তারিখে সংগঠনের পক্ষ থেকে ভুলবশত অনাপত্তিপত্র সংক্রান্ত যে জরুরি বিজ্ঞপ্তি (স্মারক নং: অ্যাটকো/অনাপত্তিপত্র/০৩/২৬) জারি করা হয়েছিল, তা প্রত্যাহার করা হলো।

এতে আরও বলা হয়, এ বিষয়ে আর কোনো জটিলতা বা প্রতিবন্ধকতা সৃষ্টি না করার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হচ্ছে।

উল্লেখ্য, সম্প্রতি টেলিভিশন চ্যানেলে কর্মরত সংবাদকর্মী ও কর্মকর্তা-কর্মচারীদের চাকরি পরিবর্তনের ক্ষেত্রে কঠোর নিয়ম চালুর উদ্যোগ নেয় অ্যাটকো। প্রস্তাবিত নিয়ম অনুযায়ী, কোনো টেলিভিশন চ্যানেলে কর্মরত থাকা অবস্থায় বা অব্যাহতি নেওয়ার পর অন্য প্রতিষ্ঠানে চাকরির ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অনাপত্তিপত্র (এনওসি) নেওয়া বাধ্যতামূলক করার কথা বলা হয়।

সংগঠনটি তাদের সদস্য চ্যানেলগুলোকে দুটি বিষয় কঠোরভাবে অনুসরণ করার অনুরোধ জানায়। এর মধ্যে রয়েছে—নতুন কর্মস্থলে যোগদানের আগে অবশ্যই বর্তমান প্রতিষ্ঠান থেকে অনাপত্তিপত্র বা ছাড়পত্র গ্রহণ করা এবং তা ছাড়া অন্য কোনো প্রতিষ্ঠানে যোগদান না করা।

এছাড়া বলা হয়, অনাপত্তিপত্র ছাড়া অন্য প্রতিষ্ঠানে চাকরি নিলে তা নিয়ম ভঙ্গ হিসেবে গণ্য হবে এবং সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হতে পারে।

ভিওডি বাংলা/বিন্দু

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কমিশন গঠন করা হবে: তথ্যমন্ত্রী
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কমিশন গঠন করা হবে: তথ্যমন্ত্রী
সাংবাদিক দম্পতি শাকিল-রুপার একাধিক মামলায় জামিন
সাংবাদিক দম্পতি শাকিল-রুপার একাধিক মামলায় জামিন
ডিইউজের আবাসন প্রকল্প বাস্তবায়নে সভা, সমবায় পুনর্গঠনের দাবি
ডিইউজের আবাসন প্রকল্প বাস্তবায়নে সভা, সমবায় পুনর্গঠনের দাবি