• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
ইরান যুদ্ধে নতুন মোড়, এবার সৌদির তেল স্থাপনায় হুথি হামলা বিসিবির কোচ নিয়োগ পরীক্ষায় ভরাডুবি, যোগ্য প্রার্থী মিলছে না সার্কের অচলাবস্থা নিরসনে বাংলাদেশ-মালদ্বীপ ঐকমত্য জনবান্ধব পুলিশ গঠনে পুরস্কার ও তিরস্কারের নীতি চলবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শিল্পের সমস্যা সমাধানে কমিটি গঠনের নির্দেশ প্রধানমন্ত্রীর শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ১৩ আগস্ট বিদেশ যাচ্ছেন সদ্য বিদায়ী রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ফুটপাতের জন্য ১৫৪ গাছ কাটার উদ্যোগ, ক্ষুব্ধ নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নবনিযুক্ত চুক্তিভিত্তিক কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ জুলাই অভ্যুত্থানে সক্রিয় ছিল ইসলামী আন্দোলন: চরমোনাই পীর

সিলেট টেস্ট

জয়ের ফিফটিতে ১৫৬ রানে এগিয়ে বাংলাদেশ

  ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ:  ১৭ মে ২০২৬, ১০:২০ পি.এম.
শেয়ার করুন 0
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

প্রথম তিন বল ভালোভাবেই সামাল দিলেন মুমিনুল হক। কিন্তু চতুর্থ বলে গুবলেট পাকিয়ে ফেললেন। অফ স্টাম্পের বাইরে একটু বাইরে ডেলিভারিতে খোঁচা দিয়ে উইকেটের পেছনে ধরা পড়লেন মোহাম্মদ রিজওয়ানের হাতে। সেটিই হয়ে থাকল দিনের শেষ বল।

স্বাভাবিকভাবেই পাকিস্তানিরা স্বস্তির নিশ্বাস ফেললেন। কিন্তু দিনটা পুরোপুরি বাংলাদেশের হয়ে থাকল। ম্যাচের লাগাম টেনে ধরে সফরকারীদের যে বড় লক্ষ্য দেওয়ার পথে স্বাগতিকরা।

প্রথম ইনিংসে বাংলাদেশের করা ২৭৮ রানের জবাবে বিনা উইকেটে ২১ রান তুলে প্রথম দিন শেষ করা পাকিস্তান আজ নাহিদ রানা গতি ও তাইজুল ইসলামের ঘূর্ণিতে অলআউট হয়েছে ২৩২ রানে। বাংলাদেশ প্রথম ইনিংসে লিড নিয়েছে ৪৬ রানের।

এরপর দ্বিতীয়বার ব্যাটিংয়ে নেমে অনেকটা ওয়ানডে মেজাজে খেলেছে নাজমুল হোসেন শান্তর দল। ২৬.৪ ওভারে ৩ উইকেটে ১১০ রান তুলে ফেলেছে তারা। দ্বিতীয় দিন শেষে এগিয়ে আছে ১৫৬ রানে।
 
চোট কাটিয়ে ফেরা বাবর আজম (৬৮) ছাড়া পাকিস্তানের আর কোনো ব্যাটার ভালো পারফর্ম করতে পারেননি। টেলএন্ডার সাজিদ খান ৩৮ রান না করলে দুইশ ছোঁয়াও কঠিন হয়ে যেত পাকিস্তানের।

বাংলাদেশ দ্বিতীয় ইনিংস শুরু করার পর চতুর্থ ওভারে হারায় অভিষিক্ত ওপেনার তানজিদ হাসানকে। তবে সেই ধাক্কা বুঝতে দেননি মাহমুদুল হাসান জয়। স্কয়ার কাট, কাভার ড্রাইভ, ফ্লিক, দারুণ সব শটে বাউন্ডারির পর বাউন্ডারি আসতে থাকে জয়ের ব্যাট থেকে। ১০ চারে ফিফটি করে ফেলেন তিনি ৫৮ বলেই। তবে সম্ভাবনাময় ইনিংসটিকে বড় করতে পারেননি জয়। আউট হন ৫২ রানে। এরপর নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক দিনটা পার করে দেওয়ার পথেই ছিলেন। কিন্তু শেষ সময়ে বিপত্তি। মুমিনুল ফেরেন ৩০ রানে। আগামীকাল তৃতীয় দিনে লিড আরো বাড়িয়ে পাকিস্তানকে কঠিন লক্ষ্য দিতে চাইবে বাংলাদেশ। 

সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ ১ম ইনিংস: ৭৭ ওভারে ২৭৮ অলআউট (লিটন ১২৬; খুররম ৪/৮১, আব্বাস ৩/৪৫)।
পাকিস্তান ১ম ইনিংস: ৫৭.৪ ওভারে ২৩২ অলআউট (বাবর ৬৮, সাজিদ ৩৮; নাহিদ ৩/৬০, তাইজুল ৩/৬৭)।
বাংলাদেশ ২য় ইনিংস: ২৬.৪ ওভারে ১১০/৩ (জয় ৫২, মুমিনুল ৩০, শান্ত ১৩*; খুররম ২/১৯, আব্বাস ১/২৯)।
* দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ ১৫৬ রানে এগিয়ে।

ভিওডি বাংলা/এফএ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
বিশ্বকাপ খেলা অস্ট্রেলিয়ান ফুটবলার ভলপাতোর বিরুদ্ধে কোকেন সেবনের অভিযোগ
ছবি: সংগৃহীত
কমনওয়েলথ গেমসে ইতিহাস গড়লেন চ্যাড লে ক্লোস
ছবি: সংগৃহীত
ইতালির নতুন কোচ হচ্ছেন আন্দ্রে পিরলো