{# Dark-theme overrides for the above-the-fold critical surfaces. Inlined so dark users don't flash a light background while the async dark.css is still loading. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ভর্তি অনিশ্চিত, শিক্ষার্থীর পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা

নিজস্ব প্রতিবেদক    ১৭ মে ২০২৬, ০৬:৫৬ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

অর্থনৈতিক সংকটে যখন এক শিক্ষার্থীর উচ্চশিক্ষার স্বপ্ন থেমে যাওয়ার উপক্রম, ঠিক তখনই মানবিকতার হাত বাড়িয়ে দিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি এবং সাবেক জবি শিক্ষার্থী মো. কাজী জিয়া উদ্দিন বাসিত।

রোববার (১৭ মে) রাজধানীর সিদ্বেশ্বরী কলেজের ঐ শিক্ষার্থীর ভর্তি কার্যক্রম সম্পন্ন হয়।

সূত্র জানায়, সম্প্রতি সিদ্ধেশ্বরী কলেজের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ম্যানেজমেন্ট বিভাগে ভর্তিচ্ছু এক শিক্ষার্থী আর্থিক সংকটের কারণে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হিমশিম খাচ্ছিলেন। পরিবারের সীমিত সামর্থ্যের কারণে তার শিক্ষাজীবন অনিশ্চয়তার মুখে পড়ে। বিষয়টি স্থানীয় শিক্ষার্থী ও সহপাঠীদের মাধ্যমে জানতে পারেন ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি মো. কাজী জিয়া উদ্দিন বাসিত। পরবর্তীতে তিনি ব্যক্তিগত উদ্যোগে ঐ শিক্ষার্থীর পাশে দাঁড়িয়ে ভর্তি সংক্রান্ত প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদান করেন।

এ সময় সংশ্লিষ্টরা জানান, "সমাজের পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোই ছাত্ররাজনীতির প্রকৃত সৌন্দর্য। বর্তমান সময়ে অনেক শিক্ষার্থীই আর্থিক সংকটের কারণে উচ্চশিক্ষার পথ থেকে ঝরে পড়ে। একজন শিক্ষার্থীর স্বপ্ন থেমে যাক এটা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কখনোই চায় না।

ভর্তিতে আর্থিক সহায়তা পাওয়া শিক্ষার্থী ও তার পরিবারের সদস্যরা জানান, হঠাৎ এমন সহযোগিতা তাদের জন্য আশীর্বাদস্বরূপ। অর্থ সংকটে ভর্তি নিয়ে যে দুশ্চিন্তা তৈরি হয়েছিল, এ সহায়তার মাধ্যমে তা দূর হয়েছে। তারা কাজী জিয়া উদ্দিন বাসিতসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান।

শিক্ষার্থীদের সহায়তায় ছাত্রদলের এমন মানবিক উদ্যোগ ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমেও ইতিবাচক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। সচেতন মহল মনে করছেন, রাজনৈতিক সংগঠনগুলোর এ ধরনের শিক্ষাবান্ধব ও মানবিক কার্যক্রম সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দেয় এবং শিক্ষার্থীদের মাঝে নতুন আশার সঞ্চার করে।

ভিওডি বাংলা/সবুজ/এফএ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বন্যা ব্যবস্থাপনায় রাষ্ট্রের মাস্টার প্ল্যান দাবি ঢাবি শিক্ষার্থীদের
বন্যা ব্যবস্থাপনায় রাষ্ট্রের মাস্টার প্ল্যান দাবি ঢাবি শিক্ষার্থীদের
মাহ্দী আমিন ও সৌদি রাষ্ট্রদূত
প্রতি বছর ৫০০ বাংলাদেশি শিক্ষার্থীকে বৃত্তি দেবে সৌদি আরব
ইউজিসি সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন
জুলাইয়ের চেতনা বাস্তবায়নে কাজ করছে সরকার: ড. মামুন