• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
ইরান যুদ্ধের নতুন মোড়, এবার সৌদির তেল স্থাপনায় হুথি হামলা বিসিবির কোচ নিয়োগ পরীক্ষায় ভরাডুবি, যোগ্য প্রার্থী মিলছে না সার্কের অচলাবস্থা নিরসনে বাংলাদেশ-মালদ্বীপ ঐকমত্য জনবান্ধব পুলিশ গঠনে পুরস্কার ও তিরস্কারের নীতি চলবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শিল্পের সমস্যা সমাধানে কমিটি গঠনের নির্দেশ প্রধানমন্ত্রীর শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ১৩ আগস্ট বিদেশ যাচ্ছেন সদ্য বিদায়ী রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ফুটপাতের জন্য ১৫৪ গাছ কাটার উদ্যোগ, ক্ষুব্ধ নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নবনিযুক্ত চুক্তিভিত্তিক কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ জুলাই অভ্যুত্থানে সক্রিয় ছিল ইসলামী আন্দোলন: চরমোনাই পীর

২৩২ রানে অলআউট পাকিস্তান, এগিয়ে বাংলাদেশ

  ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ:  ১৭ মে ২০২৬, ০৩:৪৯ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সিলেট টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের ২৭৮ রানের পর ২৩২ রানে অলআউট হয়েছে পাকিস্তান। লিটন দাসের সেঞ্চুরির পর তাইজুল ইসলাম ও নাহিদ রানার দাপুটে বোলিংয়ের কল্যাণে ৪৬ রানের লিড পেয়েছে বাংলাদেশ।

দ্বিতীয় দিনের শুরুতেই দুই ওপেনার আব্দুল্লাহ ফজল ও আজান আওয়াইসকে হারায় পাকিস্তান। এরপর দলের হাল ধরেন অধিনায়ক শান মাসুদ ও বাবর আজম। ২১ রান করে শান বিদায় নেন, সুবিধা করতে পারেননি সাউদ শাকিলও। সালমান আঘাকে নিয়ে সেশন পার করেন বাবর।

লাঞ্চ বিরতির আগ পর্যন্ত ৩০ ওভার ব্যাট করে ৪ উইকেট হারিয়ে ৯৬ রান জড়ো করে পাকিস্তান। দ্বিতীয় সেশনে ওয়ানডে মেজাজে খেলে বাবর পূর্ণ করেন অর্ধশতক। জমে উঠেছিল সালমানের সাথে পার্টনারশিপ। তবে দলীয় ১৪২ রানে বাবর ও ১৫০ রানে সালমানকে ফিরিয়ে বাংলাদেশ ম্যাচে ফেরে। নাহিদের শিকার বাবর ৮৪ বলে ৬৮ ও তাইজুলের বলে বোল্ড হওয়া সালমান ৫১ বলে ২১ রান করেন।

৮ উইকেটে ২০৬ রান নিয়ে দ্বিতীয় দিনের শেষ সেশন শুরু করে পাকিস্তান। শেষমেশ গুটিয়ে যায় ২৩২ রানে। টেল এন্ডার সাজিদ খান ২৮ বলে ৩৮ রানের ঝড়ো ইনিংস খেলেন। বাংলাদেশের পক্ষে তাইজুল তিনটি এবং নাহিদ রানা, মেহেদী হাসান মিরাজ ও তাসকিন আহমেদ দুটি করে উইকেট শিকার করেন।

এর আগে, প্রথমদিন লিটন দাসের সেঞ্চুরিতে ২৭৮ রান জড়ো করে বাংলাদেশ। ১২৬ রানে ৬ উইকেট পড়ে গেলে লেজের ব্যাটারদের নিয়ে দলের হাল ধরেন এই উইকেটরক্ষক ব্যাটার। ছোট জুটি গড়ে তাইজুল ইসলাম বিদায় নিলে আবারো একপ্রান্তে আসা-যাওয়ার মিছিল শুরু হয়। তবে অন্য প্রান্ত আগলে রেখে লিটন দাঁতে দাঁত চেপে লড়াই করে যান। তুলে নেন ক্যারিয়ারের ষষ্ঠ টেস্ট সেঞ্চুরি।

১৫৯ বলে ১২৬ রান করে বিদায় নেন লিটন। শরিফুল ৩০ বলে ১২ রান করে থাকেন অপরাজিত। ৭৭ ওভারে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ২৭৮ রান। পাকিস্তানের পক্ষে খুররম শাহজাদ চারটি, মোহাম্মদ আব্বাস তিনটি, হাসান আলী দুটি এবং সাজিদ খান একটি উইকেট শিকার করেন।

জবাব দিতে নেমে বিনা উইকেটে ২১ রান নিয়ে দিন শেষ করে পাকিস্তান।

ভিওডি বাংলা/এফএ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
বিশ্বকাপ খেলা অস্ট্রেলিয়ান ফুটবলার ভলপাতোর বিরুদ্ধে কোকেন সেবনের অভিযোগ
ছবি: সংগৃহীত
কমনওয়েলথ গেমসে ইতিহাস গড়লেন চ্যাড লে ক্লোস
ছবি: সংগৃহীত
ইতালির নতুন কোচ হচ্ছেন আন্দ্রে পিরলো