• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

প্রধানমন্ত্রীর অংশগ্রহণে মিজানুর রহমান সিনহার জানাজা সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক    ১৭ মে ২০২৬, ০১:৩৫ পি.এম.
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও দেশের ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান একমি ল্যাবরেটরিজ লিমিটেড অ্যান্ড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান সিনহার জানাজা সম্পন্ন হয়েছে।

রোববার (১৭ মে) বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সাবেক এই প্রতিমন্ত্রীর জানাজা শুরু হয়। 

জানাজায় ইমামতি করেন জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র পেশ ইমাম আবু রায়হান। প্রধানমন্ত্রী তারেক রহমান জানাজায় অংশ নেন এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

এছাড়াও জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ, ডেপুটি স্পিকার কায়সার কামাল, স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ মন্ত্রিপরিষদ বিভাগের সদস্যরা জানাজায় অংশ নেন।

পরে প্রধানমন্ত্রী তারেক রহমান পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মরহুমের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরবর্তীতে একে একে জাতীয় সংসদের স্পিকার ও স্থানীয় সরকার মন্ত্রীসহ অন্যরাও সাবেক এই প্রতিমন্ত্রীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, গত শুক্রবার রাতে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
এনবিআরের নামে প্রতারণা, করদাতাদের সতর্কবার্তা
প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট এর ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট এর ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
ছবি: সংগৃহীত
শেখ হাসিনার দেশে ফিরতে আইনি বাধা নেই: চিফ প্রসিকিউটর