• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

থানার ফটকে টিকটক করে আ.লীগ নেত্রী গ্রেপ্তার

   ১১ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৪৮ পি.এম.

নাটোর প্রতিনিধি 

নাটোরের বড়াইগ্রামে থানার মূল ফটকে টিকটক করা আওয়ামী লীগ নেত্রী শিউলী খাতুনকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ। এরপর সেটি সামাজিক যোগাযোগমাধ্যম নিজের ফেসবুকে প্রকাশ করেন। মূহুর্তেই ভাইরাল হয় সেই ভিডিও।

সোমবার(১০ ফেব্রুয়ারি) রাতে বড়াইগ্রাম পৌর এলাকার উত্তরপাড়া মহল্লার বাসা থেকে তাকে আটক করা হয়। পরে চাঁদাবাজি ও বিস্ফোরক মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার আদালতে তোলা হয়।

শিউলী নাটোর জেলা শ্রমিক লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও বড়াইগ্রাম পৌরসভার ৪ নাম্বার ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি পদে রয়েছেন। তিনি নাটোর সদর উপজেলার চরতেবাড়িয়া গ্রামের মামুনুর রশীদের স্ত্রী। গত উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফুটবল মার্কা প্রতীকে নির্বাচন করে পরাজিত হন তিনি।

জানা গেছে, সোমবার থানার মূল ফটকে টিকটক ভিডিও ধারণ করেন।  থানার সামনে নাচের ভিডিও ধারণ করে তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ায় শুরু হয় আলোচনা-সমালোচনার। অসংখ্য মানুষ ভিডিওটি শেয়ার দিয়ে তাকে গ্রেপ্তারের দাবি জানান।

ভিওডি বাংলা/এম 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী কাল
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী কাল
সাংবাদিকদের ডাটাবেজ তৈরির কাজ চলছে : প্রেস কাউন্সিল চেয়ারম্যান
সাংবাদিকদের ডাটাবেজ তৈরির কাজ চলছে : প্রেস কাউন্সিল চেয়ারম্যান
যেসব এলাকায় ১৩ দিন টানা ৬ ঘণ্টা করে বিদ্যুৎ থাকবে না
যেসব এলাকায় ১৩ দিন টানা ৬ ঘণ্টা করে বিদ্যুৎ থাকবে না