• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপির প্রতিনিধি দল

   ১০ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:২৫ পি.এম.

জ্যেষ্ঠ প্রতিবেদক

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকে বসেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল।

বিএনপি মহাসচিবের সাথে রয়েছেন স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ ও হাফিজ উদ্দিন আহমেদ। সন্ধ্যা ৬ টায় রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’য় বিএনপি মহাসচিবসহ প্রতিনিধি দলের সদস্যদের গাড়ি যুমনাতে আসে।

দেশের চলমান রাজনৈতিক-অর্থনৈতিক পরিস্থিতি, দ্রবমূল্যের অবস্থা, পতিত ফ্যাসিস্টদের নানামুখী ষড়যন্ত্র, সংস্কার ও নির্বাচনের বিষয়গুলো নিয়ে কথা হবে বলে জানিয়েছেন নেতারা।

গতকাল বিকালে আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএস নাসির উদ্দিনসহ অন্য কমিশনারদের সাথে বৈঠক করেছেন বিএনপির একটি প্রতিনিধি দল, যার নেতৃত্বে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানসহ সালাহ উদ্দিন আহমেদ ও সেলিমা রহমান। তারা নির্বাচন কমিশনের সংসদ নির্বাচন প্রস্তুতির সম্পর্কে অবহিত হয়েছেন।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শঙ্কামুক্ত মির্জা আব্বাস, দেশে ফিরতে পারেন ঈদের আগেই
শঙ্কামুক্ত মির্জা আব্বাস, দেশে ফিরতে পারেন ঈদের আগেই
শপথ নিলেন এনসিপির নুসরাত তাবাসসুম
শপথ নিলেন এনসিপির নুসরাত তাবাসসুম
আমি আমার পূর্বের বক্তব্য সরিয়ে নিলাম: মামুনুল হক
আমি আমার পূর্বের বক্তব্য সরিয়ে নিলাম: মামুনুল হক