• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

কুড়িগ্রাম সীমান্ত

শূন্য রেখায় বিএসএফ’র সিসি ক্যামেরা স্থাপন

   ১০ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:০৮ পি.এম.

কড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার বাঁশজানী সীমান্তে শূন্য রেখায় বিএসএফ সিসিটিভি ক্যামেরা স্থাপন করেছে। ক্যামেরা স্থাপন নিয়ে বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনী বিজিবিে এর কড়া প্রতিবাদ জানিয়েছে। 

রোববার (৯ ফেব্রুয়ারি) রাতে ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবী ইউনিয়নের বাঁশজানি সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার  ৯ এস এর ৯৭৮ নম্বর সীমানা পিলারের পাশে শূন্য রেখার একটি ইউক্যালিপটাস গাছে  বাংলাদেশের দিকে তাক করে একটি সিসি ক্যামেরা স্থাপন করে বিএসএফ ছোট গাড়লঝড়া ক্যাম্পের সদস্যরা।

সোমবার সকালে স্থানীয়রা বিষয়টি জানালে বিজিবি কড়া প্রতিক্রিয়া জানায়। বিএসএফকে ডেকে এর প্রতিবাদও জানায় এবং সিসি ক্যামেরা অপসারণ করতে বলে। তবে দুপুর পর্যন্ত এ নিয়ে বিজিবি–বিএসএফের একাধিকবার আলোচনা হলেও ক্যামেরা খুলে নিয়ে যায়নি।

স্থানীয়রা জানান, ঝাকুয়াটারী সীমান্তে একটি মসজিদ পুনঃনির্মাণ চলছে। এটি ঘিরে বিএসএফ মসজিদের সন্নিকটে রাতের আধারে সিসি ক্যামেরা স্থাপন করেছে। যেটি আমাদের নিরাপত্তার সংকট সৃষ্টি করেছে। 

কুড়িগ্রাম-২২ বিজিবি’র পরিচালক লে. কর্নেল মাসুদুর রহমান জানান, শূন্য রেখায় সিসি ক্যামেরা স্থাপনের বিষয়ে প্রতিবাদ জানালে বিএসএফ তা অপসারণের আশ্বাস দিয়েছে।

ভিওডি বাংলা/এম


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী কাল
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী কাল
সাংবাদিকদের ডাটাবেজ তৈরির কাজ চলছে : প্রেস কাউন্সিল চেয়ারম্যান
সাংবাদিকদের ডাটাবেজ তৈরির কাজ চলছে : প্রেস কাউন্সিল চেয়ারম্যান
যেসব এলাকায় ১৩ দিন টানা ৬ ঘণ্টা করে বিদ্যুৎ থাকবে না
যেসব এলাকায় ১৩ দিন টানা ৬ ঘণ্টা করে বিদ্যুৎ থাকবে না