• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ডেভিল হান্টে গায়েবী মামলা দেয়া হচ্ছে- জিএম কাদের

   ১০ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:২৯ পি.এম.

জ্যেষ্ঠ প্রতিবেদক
জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, অপারেশন ডেভিল হান্টের নামে ঢালাওভাবে বিরোধী মত দমন চলছে বলে প্রতীয়মান হচ্ছে। একইসাথে ডেভিল হান্টে গায়েবী মামলা দেয়া হচ্ছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতি এসব কথা বলেন তিনি।

জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, জাতীয় পার্টির ওপর জুলুম নির্যাতন চালানো হচ্ছে। জাতীয় পার্টি নেতা-কর্মীদের বিরুদ্ধে অসংখ্য মিথ্যা মামলা দেয়া হয়েছে। গ্রেপ্তার করা হচ্ছে ও গ্রেপ্তার হলে তাদের জামিন দেয়া হচ্ছে না। সভা, সমাবেশ ও মিছিলের ন্যয় স্বাভাবিক রাজনৈতিক কর্মসূচি পালনে বাধা দেয়া হচ্ছে। জাতীয় পার্টির অফিস, নেতা-কর্মীদের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করা হচ্ছে। এখন নতুন করে আবার ডেভিল হান্ট কর্মসূচির আওতায় জাতীয় পার্টি নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া শুরু হয়েছে।

গতকাল গাজীপুর মহানগর জাতীয় পার্টির কিছু নেতার নামে গায়েবি মামলা করা হয়েছে। আমরা এর তিব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। একই সাথে নিরাপরাধ জনগণের উপর জুলুম ও হয়রানী বন্ধের ব্যবস্থা নেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শঙ্কামুক্ত মির্জা আব্বাস, দেশে ফিরতে পারেন ঈদের আগেই
শঙ্কামুক্ত মির্জা আব্বাস, দেশে ফিরতে পারেন ঈদের আগেই
শপথ নিলেন এনসিপির নুসরাত তাবাসসুম
শপথ নিলেন এনসিপির নুসরাত তাবাসসুম
আমি আমার পূর্বের বক্তব্য সরিয়ে নিলাম: মামুনুল হক
আমি আমার পূর্বের বক্তব্য সরিয়ে নিলাম: মামুনুল হক