• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

লেবাননে ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক    ১৪ মে ২০২৬, ১০:৩২ এ.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। বুধবার (১৩ মে) দেশটির বিভিন্ন এলাকায় এ হামলা চালানো হয় বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, রাজধানী বৈরুতের দক্ষিণে প্রায় ২০ কিলোমিটার দূরের একটি উপকূলীয় মহাসড়কে গাড়ি লক্ষ্য করে একাধিক ড্রোন হামলা চালানো হয়। এতে ৮ জন নিহত হন। নিহতদের মধ্যে দুই শিশু রয়েছে।

এছাড়া দক্ষিণাঞ্চলের বন্দরনগরী সিডনের কাছে পৃথক আরেক হামলায় একজন নিহত হন। দক্ষিণ লেবাননের আরও তিনটি এলাকায় গাড়ি লক্ষ্য করে হামলা চালানো হলে সেখানে আরও তিনজনের মৃত্যু হয়।

ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর অবকাঠামো লক্ষ্য করেই এ অভিযান পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে সীমান্তবর্তী ৯টি শহর ও গ্রামের বাসিন্দাদের এলাকা ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে চলমান উত্তেজনার মধ্যেই বৃহস্পতিবার (১৪ মে) ওয়াশিংটনে নতুন দফার সরাসরি শান্তি আলোচনায় বসার কথা রয়েছে লেবানন ও ইসরায়েলের প্রতিনিধিদের।

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
হরমুজ খুললেও তেলের বাজারে কেন কাটছে না অনিশ্চয়তা?
ছবি: সংগৃহীত
মার্কিন ফেড গভর্নর লিসা কুককে অপসারণে ট্রাম্পের আবেদন খারিজ
ছবি: সংগৃহীত
জার্মানিতে ভয়াবহ বন্দুক হামলায় প্রাণ গেল ৫ জনের