• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

আবারও হাসপাতালে ভর্তি সোনিয়া গান্ধী

আন্তর্জাতিক ডেস্ক    ১৩ মে ২০২৬, ১০:২৯ পি.এম.
ছবি: সংগৃহীত

ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীকে চিকিৎসার জন্য গুরগাঁওয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (১৩ মে) সকালে তাকে মেদান্তা–দ্য মেডিসিটি হাসপাতালে নেওয়া হয়। হাসপাতাল সূত্র জানিয়েছে, অস্ত্রোপচার ও স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষার জন্য তাকে ভর্তি করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, বর্তমানে ৭৯ বছর বয়সী এই রাজ্যসভা সদস্য চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তার বিভিন্ন শারীরিক পরীক্ষাও চলছে।

চলতি বছরে এটি তৃতীয়বারের মতো হাসপাতালে ভর্তি হওয়া সোনিয়া গান্ধীর। এর আগে মার্চ মাসে তীব্র জ্বরে আক্রান্ত হয়ে দিল্লির স্যার গঙ্গা রাম হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। পরে পরীক্ষায় তার শরীরে সংক্রমণ ধরা পড়ে। তখন অ্যান্টিবায়োটিকের মাধ্যমে চিকিৎসা দেওয়া হয়।

এর আগেও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য একই হাসপাতালে ভর্তি হয়ে বক্ষরোগ বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে ছিলেন তিনি।

হাসপাতাল সূত্র জানিয়েছে, দীর্ঘদিন ধরে কাশিজনিত সমস্যায় ভুগছেন সোনিয়া গান্ধী। বিশেষ করে দিল্লির দূষিত পরিবেশের কারণে তাকে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতে হচ্ছে।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেক্সিকোতে যুক্তরাষ্ট্র প্রাণঘাতী অভিযান চালাচ্ছে
মেক্সিকোতে যুক্তরাষ্ট্র প্রাণঘাতী অভিযান চালাচ্ছে
রাশিয়ার ‘শয়তান-২’ মিসাইল ছোড়ায় আতঙ্কে পশ্চিমা বিশ্ব!
রাশিয়ার ‘শয়তান-২’ মিসাইল ছোড়ায় আতঙ্কে পশ্চিমা বিশ্ব!
ট্রাম্পের চীন সফরের খবরে কমল তেলের দাম
ট্রাম্পের চীন সফরের খবরে কমল তেলের দাম