• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ট্রাম্পকে লাল গালিচা সংবর্ধনা দিলো চীন

ভিওডি বাংলা ডেস্ক    ১৩ মে ২০২৬, ০৯:৫৬ পি.এম.
ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই দিনের সফরে বুধবার সন্ধ্যায় চীনে পৌঁছেছেন। গত দশ বছরের মধ্যে এটি মার্কিন কোনো শীর্ষ নেতার চীন সফর।

বিবিসি ও চীনের রাষ্ট্রীয় সংবাদসংস্থা সিনহুয়া জানিয়েছে, এয়ারফোর্স ওয়ানে করে বেইজিং পৌঁছান ট্রাম্প। তার সফরসঙ্গী হয়েছেন ছেলে এরিক ট্রাম্প, পুত্রবধূ লারা ট্রাম্প।

চীনের ভাইস-প্রেসিডেন্ট হান ঝেং ট্রাম্পকে বিমানবন্দরে এসে স্বাগত জানান। সেখানে ট্রাম্পকে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়েছে। ট্রাম্প যখন তার বিমানের সিঁড়ি দিয়ে নামেন সে সময় নীল ও সাদা ইউনিফর্ম পরা ৩০০ চীনা শিশু মার্কিন ও চীনা পতাকা উড়াচ্ছিল।

এ ছাড়া হান ও ট্রাম্প যখন একসঙ্গে লাল গালিচায় হাঁটছিলেন তখন শিশুরা ম্যান্ডারিন ভাষায় স্লোগান দিচ্ছিল, স্বাগতম, স্বাগতম, আন্তরিকভাবে স্বাগতম।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, বুধবার বেইজিংয়ে ট্রাম্পের কোনো প্রকাশ্য অনুষ্ঠান নেই, তবে বৃহস্পতিবার ও শুক্রবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে একাধিক বৈঠকসহ কিছু গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নিবেন।

মার্কিন প্রেসিডেন্টের এই সফরে যুক্তরাষ্ট্রের বড় টেক কোম্পানিগুলোর বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা রয়েছেন। ইতিমধ্যে এনভিডিয়া, অ্যাপল, টেসলা এবং বোয়িং-এর সিইও-রা চীনে পা রেখেছেন।

ভিওডি বাংলা/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হরমুজ প্রণালিতে ৭০টি জাহাজ আটকে দিয়েছে সেন্টকম
হরমুজ প্রণালিতে ৭০টি জাহাজ আটকে দিয়েছে সেন্টকম
‘হরমুজ’ উন্মুক্ত রাখতে ঐকমত্য জিনপিং-ট্রাম্প
‘হরমুজ’ উন্মুক্ত রাখতে ঐকমত্য জিনপিং-ট্রাম্প
ট্রাম্প বেইজিংয়ে, যাচ্ছেন পুতিনও
ট্রাম্প বেইজিংয়ে, যাচ্ছেন পুতিনও