• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

মেক্সিকোতে যুক্তরাষ্ট্র প্রাণঘাতী অভিযান চালাচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক    ১৩ মে ২০২৬, ০৭:১৩ পি.এম.
ছবি: সংগৃহীত

মেক্সিকোর মাদক কার্টেলগুলোর বিরুদ্ধে গোপনে প্রাণঘাতী অভিযান পরিচালনা করছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ। বুধবার (১৩ মে) আনাদোলু এজেন্সির প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়। এসব অভিযানে সংস্থাটির অভিজাত ‘গ্রাউন্ড ব্রাঞ্চ’ ইউনিট সরাসরি চোরাকারবারীদের বিরুদ্ধে হামলায় অংশ নিচ্ছে। 

সংবাদমাধ্যমটি জানায়, গত ২৮ মার্চ মেক্সিকো সিটির বাইরে একটি মহাসড়কে গাড়িবোমা হামলায় সিনালোয়া কার্টেলের সদস্য ফ্রান্সিসকো ‘এল পায়িন’ বেলত্রান এবং তার চালক নিহত হন। একাধিক সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা যায়, এই অভিযানে সিআইএর গ্রাউন্ড ব্রাঞ্চ ইউনিট জড়িত ছিল।

সূত্রের বরাতে আরও জানায়, ‘তাদের অভিযানের প্রাণঘাতী দিক উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সিআইএ আগে যে ধরনের কর্মকাণ্ড চালাত, এটি তার তুলনায় ভিন্ন ও মারাত্বক।’

প্রতিবেদনে আরও উল্যেখ করা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিনালোয়া ও জালিস্কোসহ বড় কয়েকটি মেক্সিকান কার্টেলকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণার পর এই অভিযান আরও জোরদার করা হয়েছে।

এদিকে, অভিযানের দাবি নাকচ করে মেক্সিকোর নিরাপত্তামন্ত্রী ওমর হামিদ গার্সিয়া হারফুচ সামাজিক মাধ্যম এক্সের এক পোস্টে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সব ধরনের সহযোগিতা জাতীয় সার্বভৌমত্বের প্রতি সম্মান রেখেই পরিচালিত হয়।

ওমর হামিদ আরও বলেন, মেক্সিকোতে দেশটির নিজস্ব কর্তৃপক্ষ অভিযান পরিচালনা করতে পারে। দুই দেশের সহযোগিতা মূলত গোয়েন্দা তথ্য আদান-প্রদান, সমন্বয় এবং সরকারি তদারকির আওতাধীন আনুষ্ঠানিক প্রক্রিয়ার মধ্যেই সীমাবদ্ধ।

তবে সিআইএ এ বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হয়নি। এছাড়া মেক্সিকোর সংশ্লিষ্ট সংস্থাগুলোও কোনো প্রতিক্রিয়া জানায়নি।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো রাশিয়া
পরমাণু অস্ত্র বহনে সক্ষম সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো রাশিয়া
৯ বছর পর বেইজিং সফরে ট্রাম্প
৯ বছর পর বেইজিং সফরে ট্রাম্প
ভারতে মন্দিরের দেয়াল ধসে নিহত ৬, আহত ১৪
ভারতে মন্দিরের দেয়াল ধসে নিহত ৬, আহত ১৪