• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

৯ বছর পর বেইজিং সফরে ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক    ১৩ মে ২০২৬, ১০:২৯ এ.এম.
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

দীর্ঘ নয় বছর পর চীন সফরে গেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার (১২ মে) বেইজিংয়ের উদ্দেশে রওনা দেন তিনি।

বুধবার (১৩ মে) আজ থেকে তিন দিনের এই রাষ্ট্রীয় সফর ১৫ মে পর্যন্ত চীনে অবস্থান করবেন মার্কিন প্রেসিডেন্ট।

বিশ্লেষকদের মতে, চলমান বৈশ্বিক অস্থিরতা ও মধ্যপ্রাচ্য সংকটের মধ্যেই ট্রাম্পের এ সফর আন্তর্জাতিক কূটনীতিতে নতুন বার্তা দিচ্ছে। বিশেষ করে ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের সামরিক সম্পৃক্ততার মধ্যেও ওয়াশিংটন-বেইজিং সম্পর্ক সচল রাখার চেষ্টা স্পষ্ট হয়ে উঠেছে এ সফরে।

মূলত সফরটি আরও আগে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা বেড়ে যাওয়ায় সফর পিছিয়ে যায়। ধারণা করা হচ্ছিল, পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরই চীন সফরে যাবেন ট্রাম্প। কিন্তু যুদ্ধ পরিস্থিতি পুরোপুরি থামার আগেই সফরটি সম্পন্ন করার সিদ্ধান্ত নেয় হোয়াইট হাউস।

পর্যবেক্ষকদের মতে, আন্তর্জাতিক উত্তেজনার মধ্যেও চীনের সঙ্গে সম্পর্ক ধরে রাখতে আগ্রহী যুক্তরাষ্ট্র। একই সঙ্গে বৈশ্বিক অর্থনীতি, বাণিজ্য ও নিরাপত্তা ইস্যুতে দুই দেশের পারস্পরিক নির্ভরতার বিষয়টিও সামনে এসেছে।

কুর্ট কাম্পবেলের মতে, বর্তমান পরিস্থিতিতে এই সফর শুধু আনুষ্ঠানিক রাষ্ট্রীয় সফর নয়; বরং দুই দেশের ভঙ্গুর সম্পর্ক টিকিয়ে রাখার একটি কৌশলগত প্রচেষ্টাও বটে।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
হরমুজ খুললেও তেলের বাজারে কেন কাটছে না অনিশ্চয়তা?
ছবি: সংগৃহীত
মার্কিন ফেড গভর্নর লিসা কুককে অপসারণে ট্রাম্পের আবেদন খারিজ
ছবি: সংগৃহীত
জার্মানিতে ভয়াবহ বন্দুক হামলায় প্রাণ গেল ৫ জনের