• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

তেহরানের কাছে মাঝারি মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক    ১৩ মে ২০২৬, ০৮:৪১ এ.এম.
ছবি : সংগৃহীত

ইরানের রাজধানী তেহরানের  কাছাকাছি এলাকায় মাঝারি মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে।

মঙ্গলবার (১২ মে) দিবাগত রাতে দেশটির পূর্বাঞ্চলের পারদিস শহরের নিকট এ কম্পন আঘাত হানে বলে জানিয়েছে স্থানীয় ভূকম্পন পর্যবেক্ষণ কর্তৃপক্ষ।

ইরানের ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্যমতে, স্থানীয় সময় রাত ৮টা ১৬ মিনিটে ভূমিকম্পটি সংঘটিত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৬ এবং উৎপত্তিস্থলের গভীরতা ছিল প্রায় ১০ কিলোমিটার।

প্রাথমিক তথ্য অনুযায়ী, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মাজান্দারান প্রদেশের ও তেহরান প্রদেশের সীমান্তবর্তী এলাকায়। কম্পনের উৎসস্থল রাজধানী তেহরান থেকে প্রায় ৪১ কিলোমিটার দূরে এবং কারাজ শহর থেকে প্রায় ৭৭ কিলোমিটার ব্যবধানে অবস্থিত।

ভূমিকম্পের কম্পন তেহরানের পূর্বাঞ্চল ছাড়াও আশপাশের বিভিন্ন এলাকায় অনুভূত হয়। একই সঙ্গে মাজান্দারান প্রদেশের নিকটবর্তী কয়েকটি শহরের বাসিন্দারাও কম্পন টের পাওয়ার কথা জানিয়েছেন। হঠাৎ কম্পনে কিছু সময়ের জন্য স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

তবে এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।  

সূত্র: আনাদোলু এজেন্সি

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হরমুজ প্রণালি এখন যুদ্ধাঞ্চলে পরিণত হয়েছে: ইরান
হরমুজ প্রণালি এখন যুদ্ধাঞ্চলে পরিণত হয়েছে: ইরান
কিউবায় যে কোনো সময় হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র
কিউবায় যে কোনো সময় হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র
৭০০-র বেশি মদের দোকান বন্ধের নির্দেশ থালাপতি বিজয়ের
৭০০-র বেশি মদের দোকান বন্ধের নির্দেশ থালাপতি বিজয়ের