• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

কাতারে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক    ১২ মে ২০২৬, ১০:১৮ পি.এম.
ছবি: সংগৃহীত

জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবের ভিত্তিতে ২০২৬ সালের পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে কাতার। দেশটির হিসাবে, আগামী ২৭ মে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

মঙ্গলবার (১২ মে) কাতার নিউজ এজেন্সির তথ্যের বরাতে এ খবর প্রকাশ করেছে খালিজ টাইমস।

কাতারের হিসাব অনুযায়ী, ১৪৪৭ হিজরি সালের জিলহজ মাস শুরু হবে আগামী সোমবার (১৮ মে)। সেই হিসেবে জিলহজের ১০ তারিখ অর্থাৎ পবিত্র ঈদুল আজহা পালিত হবে বুধবার (২৭ মে)।

কাতার ক্যালেন্ডার হাউসের নির্বাহী পরিচালক ড. ফয়সাল আল-আনসারি জানান, দোহা সময় শনিবার রাত ১১টা ২ মিনিটে জিলহজ মাসের নতুন চাঁদের জন্ম হবে। আর সংযুক্ত আরব আমিরাতের স্থানীয় সময় অনুযায়ী সেটি হবে রোববার রাত ১২টা ২ মিনিট।

তিনি আরও বলেন, শনিবার সূর্যাস্তের আগ পর্যন্ত নতুন চাঁদের জন্ম না হওয়ায় কাতারসহ অন্যান্য আরব ও ইসলামি দেশের আকাশে সেদিন চাঁদ দেখা সম্ভব হবে না। এ কারণেই ১৮ মে থেকে জিলহজ মাস গণনার সিদ্ধান্ত নিয়েছে কাতার কর্তৃপক্ষ।

কাতার ক্যালেন্ডার হাউস জানিয়েছে, ইসলামি মাসের শুরু ও শেষ নির্ধারিত হয় পৃথিবীকে কেন্দ্র করে চাঁদের আবর্তনের ওপর ভিত্তি করে। অন্যদিকে গ্রেগরিয়ান মাস নির্ধারণ করা হয় সূর্যকে কেন্দ্র করে পৃথিবীর আবর্তনের মাধ্যমে।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৭০০-র বেশি মদের দোকান বন্ধের নির্দেশ থালাপতি বিজয়ের
৭০০-র বেশি মদের দোকান বন্ধের নির্দেশ থালাপতি বিজয়ের
যুদ্ধবিরতি শেষ হতেই ইউক্রেনে ড্রোন হামলা
যুদ্ধবিরতি শেষ হতেই ইউক্রেনে ড্রোন হামলা
সরকারি চাকরিতে আবেদনের বয়স বাড়ল পশ্চিমবঙ্গে
সরকারি চাকরিতে আবেদনের বয়স বাড়ল পশ্চিমবঙ্গে