• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

হরমুজ প্রণালি এখন যুদ্ধাঞ্চলে পরিণত হয়েছে: ইরান

আন্তর্জাতিক ডেস্ক    ১২ মে ২০২৬, ০৪:৩৬ পি.এম.
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে হরমুজ প্রণালিকে ঘিরে নতুন কৌশলগত বাস্তবতার কথা তুলে ধরেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর নৌ শাখা। বাহিনীটির দাবি, আগের তুলনায় এই গুরুত্বপূর্ণ জলপথ এখন অনেক বিস্তৃত সামরিক ও প্রতিরক্ষা অঞ্চলে রূপ নিয়েছে।

ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর নৌ শাখার রাজনৈতিক উপপ্রধান মোহাম্মদ আকবরযাদেহ স্থানীয় সংবাদমাধ্যম তাসনিম নিউজকে বলেন, আগে হরমুজ প্রণালিকে সীমিত পরিসরের এলাকা হিসেবে বিবেচনা করা হলেও বর্তমান পরিস্থিতিতে এর কৌশলগত পরিধি উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

তার ভাষ্য অনুযায়ী, আগে যেখানে এই নৌপথের কার্যকর এলাকা ছিল মাত্র ৩২ থেকে ৪৮ কিলোমিটার, বর্তমানে তা প্রায় ৩২০ থেকে ৪৮০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হয়েছে। তিনি দাবি করেন, জাস্ক উপকূল, সিরি দ্বীপ, কেশম দ্বীপ এবং বৃহত্তর তুনব অঞ্চলজুড়ে এখন একটি সমন্বিত প্রতিরক্ষা বলয় গড়ে তোলা হয়েছে।

ইরানের দাবি, চলমান আঞ্চলিক সংঘাতের প্রেক্ষাপটে হরমুজ এখন আর কেবল একটি প্রণালি নয়; এটি পূর্ণাঙ্গ সামরিক অভিযান পরিচালনার ক্ষেত্র হিসেবেও ব্যবহৃত হচ্ছে।

উল্লেখ্য, গত এপ্রিল থেকে হরমুজ প্রণালিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা বাড়তে শুরু করে। এরপর থেকে বৈশ্বিক জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নৌপথে বাণিজ্যিক জাহাজ চলাচল ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে।

সূত্র: আল জাজিরা

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পদত্যাগ করলেন কলকাতার মেয়র
পদত্যাগ করলেন কলকাতার মেয়র
সাহারা মরুভূমিতে বিকল ট্রাক, তৃষ্ণায় ৪৯ জনের মৃত্যু
সাহারা মরুভূমিতে বিকল ট্রাক, তৃষ্ণায় ৪৯ জনের মৃত্যু
জেলেনস্কির বৈঠকের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন পুতিন
জেলেনস্কির বৈঠকের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন পুতিন