• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

একদিনে হাম ও উপসর্গে আরও ৯ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক    ১২ মে ২০২৬, ০৩:১০ পি.এম.
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে তিনজন হামে আক্রান্ত হয়ে, বাকিরা হামের উপসর্গ নিয়ে 
মৃত্যুবরণ করেছেন।

মঙ্গলবার (১২ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত হামে ৬৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন হামজনিত মৃত্যুর সংখ্যা ৩৫৬ জন।

১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ২৪ জন। একই সময়ে সন্দেহভাজন হামে আক্রান্তের সংখ্যা ৫১ হাজার ৫৬৭ জন।

ভিওডি বাংলা/বিন্দু


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
বাজেটে বড় পরিবর্তন, প্রত্যাহার হলো একাধিক প্রস্তাব
ছবি: সংগৃহীত
নৃ-গোষ্ঠীদের কৃষি-ব্যবসা বেতন করমুক্ত করার প্রস্তাব প্রধানমন্ত্রীর
ছবি: সংগৃহীত
সড়কে শৃঙ্খলা ফেরানো নিয়ে সংসদে যা বললেন শেখ রবিউল