• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শনে স্পিকার ও ডেপুটি স্পিকার

নিজস্ব প্রতিবেদক    ১২ মে ২০২৬, ১২:০০ পি.এম.
ছবি : সংগৃহীত

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এবং জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করেছেন।

মঙ্গলবার (১২ মে) বেলা ১১টার দিকে তারা জাদুঘরে প্রবেশ করেন। এ সময় তাদের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে স্পিকার ও ডেপুটি স্পিকার জাদুঘরের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশ ঘুরে দেখেন এবং সেখানে সংরক্ষিত দলিল, আলোকচিত্র ও স্মারকসমূহ পর্যবেক্ষণ করেন।

জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ ও নতুন প্রজন্মের কাছে ইতিহাস তুলে ধরতে প্রতিষ্ঠিত এই জাদুঘরের বিভিন্ন কার্যক্রম সম্পর্কেও তারা খোঁজখবর নেন।

এ বিষয়ে সংশ্লিষ্টরা জানান, দেশের ইতিহাস ও গণ-আন্দোলনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো তুলে ধরতে জাদুঘরটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

ভিওডি বাংলা/বিন্দু

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এনবিআর সংস্কার ছাড়া ঘুরে দাঁড়ানো সম্ভব নয়: অর্থমন্ত্রী
এনবিআর সংস্কার ছাড়া ঘুরে দাঁড়ানো সম্ভব নয়: অর্থমন্ত্রী
সব ৫০ শয্যার হাসপাতাল ১০০ শয্যায় উত্তীর্ণ হবে: স্বাস্থ্যমন্ত্রী
সব ৫০ শয্যার হাসপাতাল ১০০ শয্যায় উত্তীর্ণ হবে: স্বাস্থ্যমন্ত্রী
সৌদিতে পৌঁছেছেন ৫২৩৩৪ বাংলাদেশি হজযাত্রী
সৌদিতে পৌঁছেছেন ৫২৩৩৪ বাংলাদেশি হজযাত্রী