• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ ও বিকেএমইএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ উচ্চশিক্ষার জাতীয় কর্মশালা কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিতে নতুন বিধিনিষেধ চালু করল ইরান তরুণদের কর্মসংস্থানে প্রয়োজন শিল্পায়ন : মন্ত্রী দুলু জ্বালানি সংকট সমাধান ছাড়া বিদেশি বিনিয়োগে আস্থা ফিরবে না মোহাম্মদপুরে ছিনতাইকারী ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা, গুলিবিদ্ধ ১ পাকিস্তানের জন্য নয়, সন্ত্রাসবাদের কারণেই থমকে আছে সার্ক প্রযুক্তিনির্ভর স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করছে বর্তমান সরকার হানিফ ও তার স্ত্রীর আয়কর নথি জব্দের আদেশ রাজধানীতে ২০ মিনিটের বৃষ্টিতেই জলাবদ্ধতা, চরম দুর্ভোগে এলাকাবাসী

সুন্দরবনে বাঘের হামলায় আহত ১

নিজস্ব প্রতিবেদক    ১১ মে ২০২৬, ০৫:২২ পি.এম.
বাঘ। ছবি : সংগৃহীত

সুন্দরবনে মধু সংগ্রহ করতে গিয়ে বাঘের হামলায় গুরুতর আহত হয়েছেন এক মৌয়াল। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পরিবার ও চিকিৎসকরা।

রোববার (১০ মে) সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কাছিকাটা এলাকার পায়রাটুনি খালে এ ঘটনা ঘটে। 

আহতের নাম বাবলু গাজী (৪৮)। সে শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের মালেক গাজীর ছেলে।

মৌয়াল ইমদাদুল জানান, মাঝি ইউসুফ গাজীর নেতৃত্বে একদল মৌয়াল সকালে পায়রাটুনি খাল এলাকায় মধু সংগ্রহে যান। এ সময় হঠাৎ ঝোপের আড়াল থেকে একটি বাঘ বেরিয়ে এসে বাবলুর ওপর ঝাঁপিয়ে পড়ে। বাঘটি তার শরীরের বিভিন্নস্থানে গুরুতর জখম করে। 

তিনি আরও জানান, মৌয়ালরা সবাই চিৎকার করতে করতে লাঠিসোটা নিয়ে এগিয়ে গেলে বাঘটি জঙ্গলের ভেতরে চলে যায়। পরে রক্তাক্ত অবস্থায় বাবলুকে উদ্ধার করা হয়।

আহত বাবলু গাজীর বাবা মালেক গাজী জানান, আমরা একসঙ্গে মধু ভাঙতে উঠেছিলাম। হঠাৎ বাঘ এসে আমার ছেলেকে আক্রমণ করে। আল্লাহর রহমতে সে এখনো বেঁচে আছে। তার শরীরের কয়েকটি স্থানে গভীর ক্ষত রয়েছে। প্রথমে বনসংলগ্ন এলাকায় প্রাথমিক চিকিৎসা দেয়ার পর দ্রুত তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ ব্যাপারে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা ফজলুল হক জানান, বন বিভাগ থেকে নিরাপত্তা নির্দেশনা মেনে চলার পরামর্শ দেয়া হলেও সুন্দরবনে মাঝেমধ্যেই বাঘের আক্রমণের মতো দুর্ঘটনা ঘটে। আহত মৌয়াল বাবলু গাজী বর্তমানে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

ভিওডি বাংলা/বিন্দু

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিশু ধর্ষণ মামলায় মাদরাসাশিক্ষকের ডিএনএ পরীক্ষার নির্দেশ
শিশু ধর্ষণ মামলায় মাদরাসাশিক্ষকের ডিএনএ পরীক্ষার নির্দেশ
নওগাঁয় প্রাইভেট কার দুর্ঘটনায় নিহত ২
নওগাঁয় প্রাইভেট কার দুর্ঘটনায় নিহত ২
বজ্রপাতে প্রাণ গেল স্কুলছাত্রীর
বজ্রপাতে প্রাণ গেল স্কুলছাত্রীর