• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
হরমুজে জাহাজ চলাচলে নতুন শর্ত দিল ইরান বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায়: পররাষ্ট্রমন্ত্রী দেশকে সুস্থ রাখতে খেলাধুলার বিকল্প নেই: ডিএসসিসি প্রশাসক নকল ঠেকাতে এইচএসসি কেন্দ্রের সব কক্ষে ক্যামেরা বসানোর নির্দেশ সভা ডেকেছে জাতীয় কমিটি, দুশ্চিন্তা কাটছে ১৪ হাজার শিক্ষকের তুরাগে ৭ ছাত্রলীগ নেতাকর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ বিএনপি নির্যাতিত মানুষের পক্ষে কাজ করে: আবদুস সালাম রোহিঙ্গা ইস্যুতে চীন ইতিবাচক ইঙ্গিত দিয়েছে: স্থানীয় সরকারমন্ত্রী মাদক থেকে বাঁচতে ক্রীড়াঙ্গনে সম্পৃক্ত হতে হবে: সেনাপ্রধান সরকারকে সর্বাত্মক সহযোগিতা করব: সংসদে বিরোধীদলীয় নেতা

বাংলাদেশ সফরের দল ঘোষণা অস্ট্রেলিয়ার

স্পোর্টস ডেস্ক    ১১ মে ২০২৬, ১১:৪৭ এ.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বাংলাদেশ সফরের জন্য ওয়ানডে ও টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। তবে দলে নেই অভিজ্ঞ পেসার প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও জশ হ্যাজলউড।

ঢাকায় পা রাখার আগে অস্ট্রেলিয়া দল তিনটি ওয়ানডে খেলতে যাবে পাকিস্তানে। সেই সফরেও কামিন্স, স্টার্ক ও হ্যাজলউডদের রাখা হয়নি।

এই তিন অভিজ্ঞ পেসারকে বিশ্রাম দিয়ে তরুণদের সুযোগ দিয়েছে অস্ট্রেলিয়া। পাকিস্তান সিরিজের ওয়ানডে দলে জায়গা পেয়েছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার অধিনায়ক অলিভার পিক এবং আনক্যাপড অলরাউন্ডার লিয়াম স্কট।

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন তরুণ ব্যাটার জোয়েল ডেভিস। এছাড়া রাইলি মেরেডিথ ও বিলি স্ট্যানলেক দলে ফিরেছেন।

সব সাদা বলের ম্যাচে দলকে নেতৃত্ব দেবেন মিচেল মার্শ। তবে টি-টোয়েন্টি দলে জায়গা হয়নি অভিজ্ঞ অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলের।

নির্বাচক প্রধান জর্জ বেইলি জানিয়েছেন, নতুন ক্রিকেটারদের আন্তর্জাতিক ক্রিকেটে সুযোগ দেওয়াই এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য। ভবিষ্যৎ বিশ্বকাপ পরিকল্পনার অংশ হিসেবে আগামী দুই বছরে আরও খেলোয়াড়কে বিভিন্ন কন্ডিশনে খেলার সুযোগ দেওয়া হবে।

আগামী ৩০ মে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করবে অস্ট্রেলিয়া। এরপর জুনে বাংলাদেশ সফরে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে তারা।

অস্ট্রেলিয়া ওয়ানডে দল:
মিচেল মার্শ (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, অ্যালেক্স ক্যারি, কুপার কনোলি, বেন ডোয়ারশুইস, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, ট্রাভিস হেড, জশ ইংলিস, ম্যাথিউ কুহনেম্যান, মার্নাস লাবুশেন, ম্যাথিউ রেনশ, তানভির সাংহা, লিয়াম স্কট, অ্যাডাম জাম্পা।

অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি দল:
মিচেল মার্শ (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, কুপার কনোলি, টিম ডেভিড, জোয়েল ডেভিস, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, অ্যারন হার্ডি, ট্রাভিস হেড, জশ ইংলিস, স্পেন্সার জনসন, ম্যাথিউ কুহনেম্যান, রাইলি মেরেডিথ, জশ ফিলিপ, ম্যাথিউ রেনশ, অ্যাডাম জাম্পা।

ওয়ানডে সিরিজ সূচি:
১ম ওয়ানডে: ৯ জুন, ঢাকা
২য় ওয়ানডে: ১১ জুন, ঢাকা
৩য় ওয়ানডে: ১৪ জুন, ঢাকা

টি-টোয়েন্টি সিরিজ সূচি:
১ম টি-টোয়েন্টি: ১৭ জুন, চট্টগ্রাম
২য় টি-টোয়েন্টি: ১৯ জুন, চট্টগ্রাম
৩য় টি-টোয়েন্টি: ২১ জুন, চট্টগ্রাম

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উরুগুয়ের বিপক্ষে জয়ের পর স্পেন খেলোয়াড়দের উদযাপন। ছবি: সংগৃহীত
গ্রুপসেরা হয়ে নকআউটে স্পেন, হতাশায় বিদায় উরুগুয়ের
ছবি: সংগৃহীত
ইরাককে ৫-০ গোলে উড়িয়ে দিল সেনেগাল
ছবি: সংগৃহীত
নরওয়েকে ৪-১ গোলে হারাল ফ্রান্স