• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সরকার একদলীয় শাসনের দিকে ধাবিত হচ্ছে: জামায়াত আমির দিল্লি বিমানবন্দরের ঘটনায় ভারতের ব্যাখ্যায় সন্তুষ্ট নয় ঢাকা সহিংসতাকে উসকে দিচ্ছে অবৈধ মাদক পাচার: জাতিসংঘ মহাসচিব দ্বিতীয় পদ্মাসেতু নির্মাণের উদ্যোগে নতুন অগ্রগতি হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু, লাগবে না ট্রানজিট ফি গণমাধ্যমের পক্ষপাতহীন কর্মকাণ্ডে সংসদ মহিমান্বিত হবে: স্পিকার বেইজিংয়ে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা পেলেন প্রধানমন্ত্রী দেশে ব্যাংক অ্যাকাউন্টের সংখ্যা ১৯ কোটির বেশি: অর্থমন্ত্রী বিশ্বকাপের মাঝেই টাইব্রেকারে আসছে বড় পরিবর্তন! ‘রাজনীতিতে পরোক্ষভাবে ভূমিকা রেখেছেন জুবাইদা রহমান’

মার্কিন মিত্রদের কড়া হুঁশিয়ারি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক    ১০ মে ২০২৬, ০৩:২৪ পি.এম.
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

যেসব দেশ ইরানের ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা কার্যকর করার চেষ্টা করবে, তাদের জন্য পারস্য উপসাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ‘হরমুজ প্রণালি’ দিয়ে চলাচল কঠিন হয়ে পড়বে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। 

দেশটির সামরিক বাহিনীর এক মুখপাত্রের বরাতে এই তথ্য নিশ্চিত করেছে ইরানি বার্তা সংস্থা তাসনিম। খবর আল-জাজিরার। 

রোববার (১০ মে) ইরানি সামরিক বাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল আকরামি নিয়া এক বিবৃতিতে বলেন, “যেসব দেশ তেহরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের একতরফা নিষেধাজ্ঞা বাস্তবায়নে সহযোগিতা করবে, তারা হরমুজ প্রণালি অতিক্রম করার সময় নিশ্চিতভাবেই বড় ধরনের অসুবিধার সম্মুখীন হবে।”

সাম্প্রতিক সংঘাতের প্রসঙ্গে তিনি দাবি করেন, যুদ্ধে ‘শত্রুর কোনো লক্ষ্যই অর্জিত হয়নি’ এবং ইরানের রাজনৈতিক ব্যবস্থার ভারসাম্য বিঘ্নিত হয়নি।

ইরানের উধ্বর্তন এই সামরিক কর্মকর্তা বলেন, “বরং, এর ফলে দেশের অভ্যন্তরীণ ঐক্য ও সংহতি আরো শক্তিশালী হয়েছে, যা আমরা এখনো রাজপথে জনগণের উপস্থিতির মাধ্যমে প্রত্যক্ষ করছি। শত্রু দেখেছে যে তারা সত্যিই এই প্রতিরোধ ভাঙতে পারবে না এবং শেষ পর্যন্ত তারা যুদ্ধবিরতি মেনে নিতে বাধ্য হয়েছে।”

ব্রিগেডিয়ার জেনারেল নিয়া আরো জানান, চলমান যুদ্ধবিরতির সময় ইরান তাদের বাহিনীকে শক্তিশালী করেছে, সক্ষমতা বৃদ্ধি করেছে, লক্ষ্যবস্তুর তালিকা হালনাগাদ করেছে এবং বাহিনীর রক্ষণাত্মক ও আক্রমণাত্মক অবস্থানগুলো সংশোধন করে আরো উন্নত করেছে।

ভিওডি বাংলা/এসআর


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফাইল ছবি
সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন জনপ্রিয় লেডি বাইকার
ছবি: সংগৃহীত
পারমাণবিক শক্তি বাড়ানোর ঘোষণা দিলেন কিম জং উন
ছবি: সংগৃহীত
হরমুজে আটকে পড়া ১১ হাজার নাবিক সরাতে অভিযান শুরু