• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সরকার একদলীয় শাসনের দিকে ধাবিত হচ্ছে: জামায়াত আমির দিল্লি বিমানবন্দরের ঘটনায় ভারতের ব্যাখ্যায় সন্তুষ্ট নয় ঢাকা সহিংসতাকে উসকে দিচ্ছে অবৈধ মাদক পাচার: জাতিসংঘ মহাসচিব দ্বিতীয় পদ্মাসেতু নির্মাণের উদ্যোগে নতুন অগ্রগতি হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু, লাগবে না ট্রানজিট ফি গণমাধ্যমের পক্ষপাতহীন কর্মকাণ্ডে সংসদ মহিমান্বিত হবে: স্পিকার বেইজিংয়ে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা পেলেন প্রধানমন্ত্রী দেশে ব্যাংক অ্যাকাউন্টের সংখ্যা ১৯ কোটির বেশি: অর্থমন্ত্রী বিশ্বকাপের মাঝেই টাইব্রেকারে আসছে বড় পরিবর্তন! ‘রাজনীতিতে পরোক্ষভাবে ভূমিকা রেখেছেন জুবাইদা রহমান’

চার দিনব্যাপী পুলিশ সপ্তাহ শুরু, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক    ১০ মে ২০২৬, ০৯:৪১ এ.এম.
প্রধানমন্ত্রী তারেক রহমান রোববার সকালে পুলিশ সপ্তাহ উদ্বোধন করেন। ছবি : সংগৃহীত

‘আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে চার দিনব্যাপী পুলিশ সপ্তাহ ২০২৬ শুরু হয়েছে। 

রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে রবিবার (১০ মে) সকালে বার্ষিক পুলিশ প্যারেডের মধ্য দিয়ে শুরু হওয়া এ আয়োজন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রী পুলিশের বিভিন্ন কন্টিনজেন্ট ও পতাকাবাহী দলের সুশৃঙ্খল, দৃষ্টিনন্দন ও বর্ণিল প্যারেড পরিদর্শন এবং অভিবাদন গ্রহণ করেন। তিনি পুলিশ সদস্যদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক ভাষণও দেবেন।

তবে বর্ণাঢ্য এ আয়োজনে এবার পদক প্রদান করা হচ্ছে না। সুবিধাজনক কোন এক সময়ে এ পদক দেওয়া হবে বলে জানা গেছে। নিয়ম অনুযায়ী পুলিশ সপ্তাহ শুরুর আগের দিন পদক দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

জানা গেছে, শেষ মুহুর্তে পুলিশ সপ্তাহের সিডিউল থেকে পদক প্রদান অনুষ্ঠান বাদ দেওয়া হয়। এবার ১০৯টা পদক দেওয়ার প্রস্তাব ছিল। যেটি স্থগিত করা হয়েছে। পুলিশ সপ্তাহের সুবিধাজনক সময়ে যা দেওয়া হবে।

পুলিশের অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপস) খন্দকার রফিকুল ইসলাম জানিয়েছেন, পুলিশ সপ্তাহে থাকছে না অন্যতম আকর্ষণ ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)’ ও ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)’ প্রদান অনুষ্ঠান। তবে এই পদক যেকোন সময় দেওয়া হবে।

আগামী ১৩ মে শেষ হবে এবারের পুলিশ সপ্তাহ। রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী পুলিশ সপ্তাহ উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন।

চার দিনের কর্মসূচি হচ্ছে; কল্যাণ প্যারেড, আইজিপি ব্যাজ প্রদান, মাদক ও অস্ত্র উদ্ধার অভিযানে বিশেষ অবদানের স্বীকৃতি, পুনাক স্টল পরিদর্শন এবং বিভিন্ন কর্ম-অধিবেশন। এসব অধিবেশনে পুলিশের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা হবে। পাশাপাশি বাহিনীর সদস্যরা তাদের বিভিন্ন দাবি ও প্রত্যাশাও সরকারের কাছে তুলে ধরবেন বলে জানা গেছে।

ভিওডি বাংলা/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গণমাধ্যমের পক্ষপাতহীন কর্মকাণ্ডে সংসদ মহিমান্বিত হবে: স্পিকার
গণমাধ্যমের পক্ষপাতহীন কর্মকাণ্ডে সংসদ মহিমান্বিত হবে: স্পিকার
বেইজিংয়ে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা পেলেন প্রধানমন্ত্রী
বেইজিংয়ে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা পেলেন প্রধানমন্ত্রী
রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর সহায়তায় ১৩৭ কোটি টাকার চুক্তি
রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর সহায়তায় ১৩৭ কোটি টাকার চুক্তি